আমি দিন দিন ans.bissoy.com এর উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছি।কারন আমি সকল শর্ত পূরণ করা শর্তেও আমার উত্তর নির্বাচন করা হচ্ছে না।বরং আমি সবার আগে উত্তর প্রদান করলেও সেই একই উত্তর দেখে আরেক জন লিখছে এবং সেটাই অনুমোদন পেয়েছে এখন আমি কি করতে পারি?
আমি দিন দিন ans.bissoy.com এর উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলছি।কারন আমি সকল শর্ত পুরন করা শর্তেও আমার উত্তর নির্বাচন করা হচ্ছে না।বরং আমি সবার আগে উত্তর প্রদান করলে সেই একই উত্তর দেখছ আরেক জন লিখছে এবং সেটাই অনুমোদন পেয়েছে এখন আমি কি করতে পারি।আর যদি এরকম হয় যে যারা বিস্ময়ের উত্তর নির্বাচন করে তারাই এই কাজগুলো করছে তাহলে তো আরো খারাপ লাগে তাই না।আমার সাইটটি ভালো লেগেছিলো বলে আমি এতে উত্তর দিতে থাকি।কিন্ত আমাকে যদি এই রকম প্রবলেম ফেজ করতে হয় এবং এর কোন সমাধান না থাকে তাহলে আমাকে প্লিজ জানাবেন।আমি তা হলে আর বিস্ময়ের সাথে থাকবো না।আর আমি বলেই বা কি করবো কারন আমার এই প্রশ্নই হয়তো বিস্ময় কর্তৃপক্ষ প্রকাশ করবে না।যদি করে তাহলে প্লিজ একটা ভালো সমাধান দিন।
5 Answers
ভাই আমার বিশ্বাস থেকে বলছি বিস্ময় কতৃপক্ষ
কখনও উত্তর নির্বাচন নিয়ে এরকম প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত
গ্রহন করেনা। আর আপনার উত্তর অনুমোদন না
দেওয়া পর্যন্ত কোন সাধারন সদস্য আপনার উত্তর
দেখতে পারে না।
তাই বিস্ময়ের প্রতি আস্থা রেখে আপনি আপনার
প্রশ্ন-উত্তর পরিচালনা করতে পারেন।
আপনি বিস্ময়ের নীতিমালা আরেক বার ভালভাবে পড়ুন। আপনার উত্তরটি অনুমোদন না দেওয়া এবং নির্বাচিত না করার সবচেয়ে বড় সম্ভাব্য কারণ আপনার উত্তরে বানান ভুল থাকা। প্রশ্নের উত্তর অবশ্যই নির্ভুল বানানে দিতে হবে।
আপনার এই প্রশ্নটিতেই প্রচুর বানান ভুল আছে।
তাই, বানানের প্রতি যত্নবান হোন এবং বিস্ময়ের নীতিমালা মেনো চলুন। আপনার উত্তরটি অনুমোদন দেওয়া হবে এবং নির্বাচিত করা হবে।
বিস্ময় ডট কম সকলের জন্য সমান।
আপনি প্রথমে উত্তর প্রদান করেছেন অথচ আপনারটি
প্রকাশিত না করে অন্যদের উত্তর প্রকাশ করা
হয়েছে... এই বিষয়টি আপনার বুঝতে একটু ভুল
হচ্ছে তবে আপনার অভিযোগ সত্যি এবং তার উত্তর...
আপনি নতুন সদস্য এবং পয়েন্ট ১০০ এর কম, এই মূর্হতে
যদিও ১০০+ তবে আপনি অভিযোগ করার সময় পয়েন্ট
১০০ এর কম ছিল।
এখন, ভালো করে বুঝার চেষ্টা করুন....
একটি প্রশ্নে কেউ উত্তর প্রদান করে নি এমতাবস্থায়
আপনি সঠিক উত্তর দিলেন, অনুমোদনের অপেক্ষায়
রইল,,, তার কিছু সময় পরে অন্য আরেকজন উত্তরর
দিল.... দুটোই সঠিক উত্তর এবং আপনিই আগে উত্তর
প্রদান করেছেন অথচ আপনারটি প্রকাশিত না হয়ে
অপর জনেরটি প্রকাশিত হল.... এর কারন হলো..
আপনার উত্তরটি অনুমোদনের অপেক্ষায় যা সাধারণ
সদস্য কেউ দেখতে পারে না, এখন অন্য আরেকজন
সাধারণ সদস্য যার পয়েন্ট ১০০+ সে উত্তর দিলো তারটি
সরাসরি অনুমোদিত হল... তাই আপনারটি কেউ দেখতে
পারছে না অথচ অন্য জনেরটি দেখতে পারছে।
আপনার উত্তরটি কিন্তু অনুমোদনের অপেক্ষায়...
এখন যখন কোনো মডারেটর আপনার উত্তরটি দেখবে
তখন আপনার সঠিক উত্তরটিই অনুমোদন দিবে।
আপনার সব উত্তর অনুমোদনের অপেক্ষায় ছিল যা
বর্তমানে অনুমোদিত এবং অল্প কিছু অননুমোদিত।
অননুমোদিত হওয়ার কারন হলো...
আপনি প্রচুর বানান ভুল করেন এবং আঞ্চলিক ভাষা
ব্যাবহার করেন যা নীতিমালা অনুসরন করে না।
নীতিমালা অনুসারে আপনার এই প্রশ্নটিও অনুমোদন
পাবে না কারন আপনি প্রশ্নটি করেছিলেন অনেক
বানান ভুল করে যা আপনাকে নিচে দেখানো হয়েছে..
আপনি সহ যে কোন সদস্যর অভিযোগ আমাদের
কাছে খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আপনাকে সমাধান
দেওয়ার উদ্দেশ্যেই আপনার একাধিক বানান ভুল
সম্পূর্ণ প্রশ্ন সঠিক করে দেওয়া হয়েছে।
বর্তমানে আপনার পয়েন্ট ১০০+ তাই আপনার প্রায়
সকল উত্তরই সরাসরি অনুমোদিত হবে।
আমার মনে হয় আপনার কাছে এই মূর্হরতে কোনো
অভিযোগ নেই।
তবুও যদি আপনার কাছে কোন অভিযোগ থাকে,
যদি আপনার এমন কোনো সঠিক উত্তর যা
নীতিমালা অনুসরন করেছে কিন্তু অননুমোদিত
হয়েছে তাহলে আপনি লিঙ্ক সহ আমাদের জানান।
অবশ্যই আপনাকে সঠিক বিচার দেওয়া হবে।
বিস্ময়ের অধিকাংশই উত্তরগুলো অনুমোদন পায়, খুব অল্প পরিমাণ উত্তরেই অননুমোদন করা হয়। যেকোনো প্রশ্নে নির্ভুল, যথোপযুক্ত, মানসম্মত ও তথ্যবহুল উত্তর প্রদান করুন অবশ্যই অনুমোদন পাবে এবং সেই সাথে অল্প সময়ের মধ্যেই। আর অননুমোদন সেই সব উত্তরেই করা হয় যেগুলো আংশিক, অমানসম্মত,অযৌক্তিক,অনুপযোগী, অপ্রাসঙ্গিক এবং বিশেষ করে বানানে একাধিক বানান ভূল থাকলে। বিস্ময়ের অননুমোদন কার্যক্রমের মধ্যে বেশিরভাগ বানানের ভূলের জন্যই হয়। তারপরেও বিস্ময়ের "বিশেষ" সদস্যগণ সাধ্যমতো চেষ্টা করেন বানানগুলো সঠিক করে অনুমোদন দেওয়ার জন্য। আশাকরি বুঝবেন।
আমি আপনার অনেক উত্তরই মডারেট করছি। আপনার সবচেয়ে বড় সমস্যা হলো আপনার প্রচুর পরিমাণ বানান ভুল। যার কারণে আপনার অনেক উত্তরে কি বুঝাতে চেয়েছেন সেটিই বুঝাতে কষ্টসাধ্য হয়ে পরে। আর এইরকম অবস্থায় নিশ্চয় উত্তরটি অনুমোদন দেওয়া সম্ভব না । এছাড়া আপনার যেসকল উত্তরে কিছুটা বুঝা গিয়েছে সেগুলি আমি সম্পাদনা করে অনুমোদন দিয়েছি। অনুমোদন দেওয়ার পূর্বেই সম্পাদনা করার ফলে সম্পাদনা করেছি যে সেটি দেখা যায়নি। আর বিস্ময়ের কোন বিশেষ সদস্যই কাউকেই পার্থক্য করে। বিস্ময়ে সকলকে সমান চোখে দেখা হয়। আপনি বিস্ময়ে নতুন বলে আপনার একটু বুঝতে সমস্যা হচ্ছে। আশা করি আরো কিছুদিন বিস্ময়ে থাকলে আপনার ভুল ধারণাটুকু আর থাকবে না। আপনাদের মাঝে মাঝে মনে হয় সকল নিয়ম মেনে উত্তর দেন। কিন্তু আসলে তা হয় না আপনারা মাঝে মাঝে প্রশ্নে কি চাওয়া হয়েছে তা বুঝতে পারেন না। আপনাকে আমি আবারও একটু অনুরোধ করব বিস্ময়ের নীতিমালা পড়ুন এবং বর্তমানে নতুন সদস্যদের জন্য একটা পোস্ট করা হয়েছে http://www.www.bissoy.com/qa/502770/ এইটি আবার পড়ুন। আর সকল নিয়ম মেনে উত্তর দিন তাহলে আপনার উত্তর কখনও কেউ লুকাবে না কিংবা প্রত্যাখ্যান করবে না।