মানুষ মারা গিয়ে ৭ জন্ম হয় কখন ভুত / আত্মা হয় কখন সর্গ অথবা জাহান্নামে যায় কখন হিন্দু ধর্ম মতে বলুন?
3946 views
1 Answers
হিন্দু ধর্মের অনুসারীরা জন্মান্তরবাদে বিশ্বাসী এবং এটাও বিশ্বাস করি যে ধ্বংস হয় শরীরের কিন্তু আত্মা ধ্বংস হয় না। জীব কামনা-বাসনা যুক্ত কাজ করলে, সেই কর্মফল অনুযায়ী জীবের মৃত্যুর পর তার আত্মা স্বর্গ অথবা নরগে যায়। তবে পাপ কাজের কারনে নরগে গেলে তার নরগযন্ত্রণা ভোগ শেষ হলে আবার পৃথিবীতে জীব হয়ে জন্মগ্রহণ করতে হয়। প্রত্যেকটি জীবের পরমাত্মা মোক্ষলাভ না হাওয়া পর্যন্ত তার পরমাত্মা বারবার যেকোন শরীর নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। আর মোক্ষলাভ তখন হয় যখন — জ্ঞানযোগ, কর্মযোগ , এবং ভক্তিযোগ যে কোন একটি পথ অবলম্বন করে ঈশ্বরের কাছে জীবনের প্রতিটি কর্মই সমর্পণ করলে মোক্ষলাভ (বারবার জন্মগ্রহণ না করা) সম্ভব। তখন বারবার বিভিন্ন শরীর নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয় না।
3946 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy