ভাই হেল্প করেন আমাকে না হলে মরন ছাড়া গতি না আমার?
ভাই আমাকে কেউ বাচান, আমি এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমি না পারি কাউকে বলতে না পারি এই কষ্ট সহ্য করতে।আমি অনার্স ২য় বর্ষ তে পড়ি।এত বছর হয়ে গেছে কিন্তু একটাও প্রেম করতে পারি নাই।আমি কোন মেয়েকে আজ পর্যন্ত কোন দিন প্রোপজ করি নাই এই কারনে আমি দেখতে একটু খাটো তাই। আমি কোন মেয়েকে প্রোপজ করতে যাচ্ছি ধরুন তখন হার্ট বিট এত বেড়ে যায় যে কি বলব মনে হয় যে হার্ট এখনি বের হয়ে আসবে।এই কারনে কোন মেয়েকে পছন্দ করলেও বলতে পারি না এবং তার সামনেও যেতে পারি না।
ভাই এই সমস্যাটার কোন প্রতিকার আছে যদি থাকে আমাকে একটু বলেন প্লিজ ভাই।
এভাবে আর থাকতে পারছি না।
এর বেশি আর বলতে পাছি না। আপনাদের কাছে আমার মতো অনেক ছেলেমেয়ে দের প্রশ্ন আসে একই রকম প্রায়।ভাই হেল্প করেন আমাকে।
1 Answers
প্রেম যে করতেই হবে তার কি মানে? প্রেম না করে কি মানুষ বেচে নেই। আপনি এতদিন তো বেচে ছিলেন। তাহলে এখন পারছেন না কেন? আশে পাশে সবাই প্রেম করছে বলে আফসোস হচ্ছে। না এতে আপসেট হওয়ার কিছু নেই। বরং প্রেম না করেই অনেক সুখে আছেন আপনি। কারন প্রেম করলে প্রেমিকাকে সময় দিতে হবে। আর তাকে সময় দিতে গেলে আপনার পড়াশুনায় সময় ঠিকমত দিতে পারবেন না। তাকে সময় দিতে না পারলে সে রাগ করবে, ঝগড়া করবে। হয়ত বলবে যে পড়াশুনায় তোমার কাছে বড় হল, আমার কোন মূল্য নেই সেখানে। আমাকে এখনই সময় দিতে পার না, বিয়ের পর চাকরি করলে তো আরও সময় দিতে পারবে না। তোমাকে ভালবেসে আমার লাভ কি হল? এসব কথা বলে আপনাকে মেন্টালি চাপে ফেলে দিবে। আপনি না পারবেন তাকে শক্ত করে ধরে রাখতে, না পারবেন ছেড়ে দিতে। সে আপনাকে ঘুরতে যেতে বলবে আর খরচ দিতে হবে আপনাকে। তার সাথে ফোনে কথা বলতে হবে, মোবাইল বিল আপনার। মাঝে মাঝে আইসক্রিম, চটপটি, ফুসকা খেতে হবে, আর বিল আপনাকে দিতে হবে। যদি সে দেয় তাহলে তার কাছে ছোট হয়ে যাবেন। কিছুদিন পরপর বলবে বাসা থেকে আমাকে বিয়ের চাপ দিচ্ছে। আমি কি বলব? তুমি তো এখনো কিছু করছ না। ভাল একটা চাকরি নাও, নইলে আমার অন্য জায়গায় বিয়ে দিবে। আমি আর এভাবে কতদিন থাকব? এভাবে আপনাকে মানুষিক চাপে ফেলে দিবে। আপনি যদি চাপ না নেন বা তার কথার গুরুত্ব না দেন তাহলে সে ভাববে আপনি তাকে আর আগের মত ভালবাসেন না। এর ফলে সে কেটে পড়তে চাইবে, অথবা আপনার সাথে প্রচন্ড ঝগড়া বাধাবে। আপনি চাকরির প্রিপারেশন ও নিতে পারবেন না, পরীক্ষায় রেজাল্ট ও ভাল করতে পারবেন না। এসব ঘটনা আজকাল কমন ঘটনা। হয়ত দুই একটা ভিন্ন হতে পারে। তাই এখন আপনি কি সিদ্ধান্ত নিবেন? আপনি কি প্রেম করবেন, না কি এতেই সুখে আছেন। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। যদি মনে হয় আপনি প্রেম না করেই সুখে আছেন , তাহলে মনে মনে ভাবুন ওটা খারাপ জিনিস। এতে চরিত্র নষ্ট হয়। এতে ক্যারিয়ারের বারোটা বাজে, মানে ক্যারিয়ার ধ্বংসের প্রধান কারন হচ্ছে ছাত্র জীবনে প্রেম করা। তাই আজে বাজে চিন্তা বাদ দিন। নিজেকে প্রতিষ্ঠিত করুন। প্রতিষ্ঠিত হলে আপনাকে কাউকে প্রপোজ করতে হবে না। মেয়েরাই আপনাকে প্রপোজ করবে। আশা করি বুঝতে পেরেছেন।