4 Answers
আমি একটা বইয়ের নাম বলছি এটা পড়লে আপনি ইংরেজি খুব সহজে শিখতে পারবেন বইটার নাম হচ্ছে : Saifurs Ziro to Hiro.
আপনি প্লে স্টোর থেকে HELLO ENGLISH সফটওয়্যার টা ইন্সটল করুন। আর নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
ইংরেজি শিখতে হলে প্রতিদিন চর্চা করতে হবে ।এই সাইটগুলো হতে বেছে নিনঃ https://www.bdword.com/ এখানে অর্থসহ গ্রামার,নিত্য ব্যবহারিক শব্দ ও বাক্য সহ ডিকশনারি পাবেন ।আর যদি ইংরেজিতে কথা বলতে চান তবে এই ইংরেজি সাইটে http://www.talkenglish.com/ যান ।আশা করি সাইট দুটি কাজে দেবে ।
পরিপূর্ণভাবে ইংরেজি শিখতে হলে নিরন্তর অনুশীলন প্রয়োজন। ইংরেজি শেখার শর্টকাট কোন উপায় নেই। শুধুমাত্র নির্দিষ্ট কোন বই পড়ে, কোর্স করে দ্রুত ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি শেখার জন্য স্পোকেন ইংলিশ এর বইগুলো চর্চা করতে পারেন। এক্ষেত্রে Rapidex English Speaking Course বইটি অনুসরণ করুন। বইটি ছোট, বড় ও মাঝারি সাইজের পাওয়া যায়। এছাড়া জেনুইন স্পোকেন ইংলিশ (পার্ট ১ ও ২), গ্রান্ড স্পোকেন ইংলিশ সহ বাজারে অনেক ভাল বই রয়েছে। এগুলো পড়ুন। ইংরেজি শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে vocabulary শিখতে হবে। এটা ইংরেজি শেখার মূল শর্ত। www.bdword.com এই ওয়েবসাইটে শব্দের অর্থ, গ্রামার, গুরুত্বপূর্ণ বাক্যের বাংলা অর্থ শিখতে পারবেন। ফেসবুকে ইংরেজি শেখার বিভিন্ন পেজ ও গ্রুপের সাথে থাকতে পারেন। কোন নতুন শব্দ দেখলে তার অর্থ জেনে নিন। হাতের কাছে বা ফোনে একটি ডিকশনারি রাখুন। সব সময় বিভিন্ন ইংরেজি বাক্যকে বাংলায় এবং বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তরের চেষ্টা করুন। সহপাঠী ও বন্ধুদের সাথে প্রতিদিন ইংরেজি চর্চা করুন। প্রয়োজনে ভাল ইংরেজি জানে এমন পরিচিত বড় ভাই ও শিক্ষকদের সহায়তা নিন। স্পোকেন ইংলিশের উপর কোর্স করতে পারেন।
ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।
ইংরেজি শেখা একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। ধৈর্য সহকারে ব্যাপক অনুশীলনের মাধ্যমে এগিয়ে যেতে থাকুন, সফল হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy