ভাই আমার যৌন জীবন হতাশাগ্রস্থ। আমার সমস্যাটির সমাধান পেলে জীবনে বেচে থাকার অনুপ্রেরণা পেতাম?

আমার নাম শাহাদাত। বয়স ২২বছর, উচ্চতা  ৫' ৪", ওজন ৬৩ কেজি।  আমি একজন প্রবাসী।  ভাই আমি যখন ক্লাশ সিক্সে পড়ি তখন মনের অজান্তেই হস্তমৈথুন শব্দটার সাথে পরিচিত হয়। এরপর তখন এই জিনিসটা খুব কম কম করতাম এরপর আস্তে আস্তে এটা করা আমার বাড়তে থাকলো দিন দিন, একটা সময় এই জিনিসটা আমার নেশায় পরিণত হয়েছে। আমি এটা ছাড়া কিছুতেই থাকতে পারিনা। আমার সেই ক্লাশ সিক্স থেকে শুরু হওয়া অল্প অল্প থেকে ক্লাশ এইটে উঠারপর প্রতিদিন করতে হতো। এর পর থেকে আমার এখন বয়স ২২ বছর আমি আজো এই নেশা থেকে বের হতে পারিনি। এখনো প্রতিদিন করি। আমি জানি এটা করা অনেক ক্ষতি কিন্তু আমি যে কিছুতেই এটা না করে থাকতে পারিনা। ভাই আমি এটা করি আজ ৮ বছর চলে, আমি এটা ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি অনেক কসম কেটেছি নিজের সাথে কিন্তু সব কিছুই ফেল। এটা করার ফলে আমার মাঝে যে সবচেয়ে বেশী ক্ষতিটা হচ্ছে তা হলো মানুসিক ক্ষতি। আমি এটা করার পর মনুসিকভাবে হতাসায় ভুগী। পাপবোধে ভুগী। এই মানুসিক চিন্তা বা অপরাধবোধে ভোগার কারনে আমার শরীরে এখন রক্তেরচাপ বেড়ে গেছে। ডাক্তার বলেছে আমার হাইপ্রেশার হয়ে গেছে, আমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে না করেছে। এখন ভাই আমি কি করবো ??  আমি যে এটা ছাড়া একদিন ও থাকতে পারিনা আবার এটা করার পর মানুসিক হতাশায় ভুগী। আর এদিকে তখন রক্তের প্রেশার বেড়ে যায়। আমি আবার থাকি প্রবাসে। ভাই কি করবো কিছুই বুঝতে পারছিনা। এই কথাগুলো লজ্জাতে কাউকে বলতেও পারিনা। যদি কোনো সমাধান পাই জীবনে বেচে থাকার অনুপ্রেরণা পাবো। 
3180 views

1 Answers

ভাই আপনার নিজের সমাধান নিজেকে

করতে হবে, আমরা আপনাকে পরামর্শ

দিতে পারি, মানার দায়িত্ব আপনার!! যেমন

ডাক্তার আপনাকে কোন রোগের ঔষধ দিলো

খাওয়ার দায়িত্ব আপনার, ডাক্তার কিন্তু

খাবেনা, হস্তমৈথুন ছাড়তে কিছু টিপসঃ

=>নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগান।

=>ধর্মীয় অনুশাসন মেনে চলুন।

=>নিজেকে বুঝাান, এটি ক্ষতিকর

=>যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন।

=>যখন দেখবেন খুব বেশি হস্তমৈথুন করতে ইচ্ছে হচ্ছে এবং নিজেকে সামলাতে পারছেন না, বাইরে বের হয়ে জোরে জোরে হাঁটুন বা জগিং করুন।

=>ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে।

=>হস্তমৈথুনে চরম ভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন।

=>সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না।

=>ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন।

=>বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে দরজা খোলা রেখে তোয়ালে জড়িয়ে গোসল করুন, এবং যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন।

=>যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন।


আপনি হাই প্রেশারের জন্য ডাক্তারের পরামর্শ মানুন।

কোন ধরণের যৌন দুর্বলতায় আক্রান্ত হলে

আমাকে জানাতে পারেন, সাধ্যমত চেষ্টা করব।

লজ্জা পাবেন না।

3180 views Answered

Related Questions

Next steps