মুখের দাগের জন্য কি করবো?

আমি কিছু দিন আগে আমার মুখের

 ব্রন এবং কালো দাগ দূর করার জন্য

 প্রশ্ন করেছিলাম,,,কিন্তু একজনের

 উত্তর দিয়ে ছিলো রেমি স্পট ক্রিম

 ব্যাবহার করতে,,,,আমি তার কথা

 মতো রেমি স্পট ক্রিম ব্যবাহার তার

পর থেকে এমন ভাবে ব্রন বাড়তে শুরু

 হয়,,, আর অনেক দাগ পরে যায়,,, তার


এটা ব্যাবহার করি না,,,আমি একন আমার

সম্যার জন্য জিএম ক্রিম ব্যাবহার করি,,,

আমি একন জানতে চাই ডার্মাসোল

 ক্রিম

 কি কাজের কোথায় পাবো মূল্য কত

 আমার সম্যার সামাধানের জন্য এটা

 ব্যবহার করতে পারবো কি না এর সমস্ত

বিস্তারিত জানতে চাই,,,,,{ দয়া করে কেউ

 না জেনে ভুল উত্তর দেবেন না,,,}

3531 views

3 Answers

ব্রণ এবং ব্রণের কালো দাগ দূর করার জন্য বেটনোভেট সি ক্রিমটা ব্যবহার করতে পারেন। যদি আশানুরূপ সমাধান হয়  না । তবে মেলাট্রিন ক্রিমটিও আপনার কাজে লাগতে পারে।

3531 views Answered

কোনো ক্রিম ব্যবহার না করে নিচের কাজ গুলো করার চেষ্টা করুন আশা করি উপক্রিত হবেন ॥ জীবনের বিভিন্ন ধাপ পার করার সময় সবাইকে মুখোমুখি হতে হয় অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যার। এগুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল ব্রণ। শুধু কিশোর কিশোরীই নয়। আজকাল তরুন তরুণী, মধ্যবয়সী নারীরাও এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাজারের বিভিন্ন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করে ত্বকের ক্ষতিসাধন করছেন। কে চায় এত সুন্দর মুখশ্রীর উপর ব্রণ বা এর দাগ!! ব্রণ দূর করার চেয়ে ব্রণের দাগ দূর করা বেশ কঠিন। প্রাকৃতিক উপাদান এবং ডাক্তারের সাহায্যে ব্রণ দূর করা যায়। কিন্তু ব্রণের এই জেদি দাগগুলো থেকেই যায়। কিছুতেই যেতে চায় না। তবে একটি প্রবাদ আছে , “নাথিং ইজ ইম্পসিবল”। অসম্ভব বলে কিছু নেই। যদিও সময় একটু বেশি লাগবে, কিন্তু নিয়মিত চেষ্টায় কিছু প্রাকৃতিক উপাদানের সহায়তায় এই দাগ ধীরে ধীরে দূর করা সম্ভব। এই উপাদানগুলো প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করবে এবং আপনার ত্বক থেকে স্থায়ীভাবে দাগ দূর করবে। প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তাই আমি অবশ্যই বলব ত্বকের জন্য নির্দিষ্ট কিছু অভ্যাস ত্যাগ করা ও ভালো কিছু অভ্যাস তৈরি করা। ১। আপনার ব্রণ থেকে নখকে দূরে রাখুন আপনার ব্রণের সাথে খেলবেন না। একে একা থাকতে দিন। ভুলেও নখ লাগাবেন না বা চাপ দিবেন না। চুলকানি হলেও স্পর্শ করা থেকে নিজেকে বিরত রাখবেন। আর যদি প্রতিকারের জন্য কোন ওষুধ বা কোনও কিছু ব্যবহার করেন, তবে অবশ্যই আলতোভাবে করতে হবে। ২। সূর্যের সংস্পর্শ থেকে দূরে থাকুন সূর্যের আলোতে ব্রণের দাগ বসে যায়। তাই চেষ্টা করবেন সূর্যের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখার। কিন্তু বাইরে না গিয়ে তো উপায় নেই। তাই যখনই বাইরে যাবেন, তখন অবশ্যই সানস্ক্রিন ক্রিম লাগিয়ে যাবেন। আর ছাতা, হ্যাট, ওড়না, স্কার্ফ ইত্যাদি দিয়ে নিজের ত্বককে সূর্যের রশ্মি থেকে বাঁচানোর চেষ্টা করবেন। ব্রণের দাগ দূর করার প্রাকৃতিক প্রতিকার ১।লেবুঃ (ক) লেবু একটি প্রাকৃতিক ব্লিচ। লেবুর রসের সাথে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বলের সাহায্যে তা মুখে ৩-৪ মিনিট ঘষুন। (খ) যদি সেনসিটিভ স্কিন হয় তাহলে এর সাথে গোলাপ জল মিশিয়ে নিবেন। সম্ভব হলে ১ চামচ লেবুর রসের সাথে ২ চামচ ই ক্যাপসুল মিশিয়ে ত্বকে লাগাতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল ত্বকের জন্য খুবই উপকারী। এছাড়া একটানা ৭-১০ দিন নিচের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। লেবুর ফেসপ্যাকঃ ১ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু, ১ টেবিল চামচ আমন্ড তেল, ২ টেবিল চামচ দুধ একসাথে মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ব্রণ থাকা অবস্থায় দুধ ব্যবহার থেকে বিরত থাকুন। ২।মধুঃ (ক) রাতে ঘুমানোর আগে মুখ ভালো করে ধুয়ে মধু লাগান। সারারাত তা রেখে সকালে ঘুম থেকে উঠে তা ধুয়ে ফেলুন। (খ) মধুর সাথে দারুচিনি গুঁড়া মিশিয়ে শুধুমাত্র দাগের উপর লাগিয়ে ১ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চাইলে সারারাতও রাখতে পারেন।

3531 views Answered

আপনার এই প্রশ্নে 5 টি উত্তর লুকায়িত করে

দেওয়া হলো, কারণ আপনি সঠিক উত্তর

পান নি।

আগে জানিয়ে দেই, ডার্মাসল ব্রণ বা ব্রণের

দাগের ঔষধ না, দেখুন।

image



এখন আপনি বলুন আপনি ডার্মাসল ব্যবহার

করবেন???

করলে মূল্য পাপ্তি স্থান বলে দিবো।



জি এম ক্রীম রেমী ক্রীম ব্যবহার ব্রণ বাড়ে।

তাই এগুলো ব্যবহার বন্ধ করুন, ত্বকের ক্ষতি

হবে। ব্রণ বাড়বে, তাই আগে ব্রণ সমস্যা

সমাধান করুন।

তারপর ঘরোয়া উপায়ে দাগ দুর করার

চেষ্টা করুন।

ধীরে ধীরে দাগ কমতে থাকবে।


আপনার প্রয়োজনীয় কিছু জানার থাকলে

মন্তব্যে জানাবেন।

3531 views Answered

Related Questions

Next steps