৩০০ মিটার দীর্ঘ..........?

৩০০ মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩০ কি.মি.। ক) ৩০০ মিটার ৪৮ কি.মি. এর শতকরা কত অংশ? খ) রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? গ) যদি ট্রেনটি ১ মিনিটে একটি সেতু অতিক্রম করে তবে সেতুর দৈর্ঘ্য কত? [দয়াকরে ব্যাখ্যাসহ পাটিগণিতের নিয়মে অংটি করে দিন]
2900 views

1 Answers

ক)

আমরা জানি,

48 কিলোমিটার = 48000 মিটার ।


48000 মিটারের মধ্যে 300 মিটার

1 মিটারের মধ্যে 300/48000 মিটার 

100 মিটারের মধ্যে 0.00625×100 মিটার

=0.625 মিটার 

উত্তর :  0.625%


খ) 

আমরা জানি ,

30 কিলোমিটার =30000 মিটার 

এক ঘন্টা =3600 সেকেন্ড 

30000 মিটার যেতে লাগে 3600 সেকেন্ড 

1 মিটার যেতে লাগে 3600/30000 সেকেন্ড

300  "      "        "   0.12×300   সেকেন্ড 

= 36 সেকেন্ড ।

অতএব ,রাস্তার পাশের একটি খুঁটি অতিক্রম করতে 

ট্রেনটির সময় লাগবে 36 সেকেন্ড ।

উত্তর : 36 সেকেন্ড ।


গ)

আমরা জানি , 

1 মিনিট =60 সেকেন্ড ।


36 সেকেন্ডে ট্রেনটি যায় 300 মিটার 

1 সেকেন্ডে ট্রেনটি যায় 300/36 মিটার

60 সেকেন্ডে ট্রেনটি যায় =

8.3333333333×60 মিটার

=500  মিটার ।

আমরা জানি ,

সেতুর দৈর্ঘ্য= অতিক্রান্ত দূরত্ব- ট্রেনের দূরত্ব 

                  = 500 মিটার -300 মিটার 

                  = 200 মিটার 

উত্তর : 200 মিটার ।


2900 views Answered

Related Questions

Next steps