সাত-আট মাস যাবত গলায় শ্লেষ্মা যুক্ত কফ জমে থাকে?
আমি বয়স ২৬ বছর। আমার গত সাত-আট মাস যাবত গলায় শ্লেষ্মা যুক্ত কফ জমে। বার বার কাশি দিয়ে কফ ফেলতে হয়, যা খুব বিরক্তিকর। দুই মাস আগে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে দীর্ঘদিন ওষুধ খেয়েও কোনো উন্নতি হয়নি। এরপর একজন মেডিসিন ডাক্তারকে দেখিয়ে ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন সমস্যাটা ক্রমশ তীব্র হচ্ছে। মাঝে মধ্যে গলা থেকে দুর্গন্ধযুক্ত শ্লেষ্মা আসে। খাওয়া-দাওয়ার প্রতি রুচি কমে যাচ্ছে। আমার ধূমপানের অভ্যাস নেই। কোথায় ভালো চিকিৎসা পাব? কী ধরনের ওষধ খেলে সমস্যার সমাধান হবে? দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত করবেন।
5078 views
4 Answers
একনাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি থাকলে কফ পরীক্ষা করা জরুরী|তাই আপনি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দ্রুত কফ পরীক্ষা করান|যক্ষা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে| রিপোর্ট অনুযায়ী রেজিস্টার্ড ডাক্তারের চিকিৎসা নিন|গলা ও বুকে সরিষার তৈল মালিশ করেন|এতে কাশি উপশমে সহায়তা করবে| ঠান্ডা পানীয় ও খাদ্য খাবেন না এবং ঠান্ডা হাওয়ায় চলাফেরা করবেন না|
5078 views
Answered
আপনি প্রতিদিন সকাল বেলা তুলসী পাতা ও বাসক পাতার সঙ্গে মধু মিশিয়ে হালকা রস করে খেতে পারেন। এছাড়াও আপনি Amboten সিরাপটি সেবন করতে পারেন।
5078 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy