ফেসিয়াল সম্পর্কিত?

ফেসিয়াল কিভাবে করে? এবং এটা করলে আদৌ কোন উপকার হয় কি?
2673 views

2 Answers

ফেসিয়ালের উপকারিতা আমরা সবাই কম বেশি জানি। ফেসিয়াল করলে মুখের দাগ পরিস্কার হওয়ার পাশাপাশি মুখে সতেজ ভাব বজায় থাকে।

উপকরণঃ

* ৫-৬ টা জাফরানের আঁশ


* ১/২ কাপ টক দই/দুধ/দুধের সর


* ২-৩ টা গোলাপের পাপড়ি,


* ১ টেবিল চামচ চন্দন/মুলতানি মাটি/নিমের(স্পর্শকাতর ত্বক হলে) গুঁড়ো ,


* ১ টেবিল চামচ গোলাপ জল ।


প্রস্তুত প্রণালীঃ

জাফরান গুলো তরল দুধে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন; যতক্ষণ না এর রঙ হলুদাভ হয়। এবার গোলাপের পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর পাপড়িগুলোর পেস্ট তৈরি করে নিন। এবার একে একে দুধ-জাফরান, গোলাপ পেস্ট, মুলতানি গোলাপ জলে গুলিয়ে রাখুন। সুন্দর পেস্ট তৈরি হয়ে গেলে মুখের ত্বকে লাগিয়ে ২০-২৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কলের ঠান্ডা পানিতে ভালো করে ধুয়ে ফেলুন।


–> ময়েশ্চারাইজেশন: সব শেষে ভালো একটি ময়েশ্চারাইজার দিয়ে ত্বকের আর্দ্রতায় তালা লাগিয়ে দিন।


এবার আয়নায় আপনার চেহারাটি মিলিয়ে নিন, নিজেই অবাক হয়ে যাবেন ত্বকের সতেজতা দেখে।

2673 views Answered

ফেসিয়াল করার নিয়ম সঠিক থাকলে অবশ্যই এটি ত্বকের উপকার করবে । জেনে নিন নিয়ম : 

যা যা লাগবে : ১.ক্লিনজিং মিল্ক 

২. ম্যাসেজ ক্রিম 

৩. স্ক্র্যাব্ 

৪. টোনার / এস্ট্রেনজিং ( ত্বকের ধরন অনুযায়ী)

৫. ফেইস প্যাক/ মাস্ক্ 

৬. ময়েশ্চারাইডার 

৭.বরফ/ বরফ গলা পানি

৮. গরম পানি ( ব্রন থাকলে) 

নিয়ম : ত্বক ভেজা তুলো দিয়ে হালকা আর্দ্র্ করে নিন । দু'হাতের  আঙুলে ক্লিনজিং মিল্ক নিয়ে ত্বকে নীচ থেকে উপরের দিকে হালকা করে ম্যাসাজ করুন ১০/১৫ মিনিট 

ভেজা তুলো দিয়ে ক্লিনজিং মিল্ক মুছে এবার সামান্য স্ক্র্যাবার নিয়ে খুব হালকা ভাবে ত্বক ম্যাসাজ করুন ৫/৬ মিনিট । মুছে ফেলুন ভেজা তুলো দিয়ে । এবার একই নিয়মে ম্যাসাজ ক্রীম দিয়ে ম্যাসাজ করুন ১০/১২ মিনিট । ব্রন থাকলে গরম পানির স্টিম নিন ৩-৪ মিনিট । ত্বক ঘেমে যাবে , এবার বরফ বা বরফ গলা পানি দিয়ে ত্বকের খুলে যাওয়া রোমকুপের মুখ বন্ধ করুন ।সুষ্ক ও মিশ্র ত্বক হলে এস্ট্রেনজিং আর স্বাভাবিক , ত্বক হলে টোনার তুলোর বলে ভিজিয়ে ত্বকে লাগান । এবার ত্বকের ধরন ও চাহিদা অনুযায়ী ফেইস প্যাক বা মাস্ক লাগান । মাস্ক্ / প্যাক ৭০% শুকিয়ে এলে নরমাল তাপমাত্রার পানি দিয়ে ভেজা তুলোর সাহায্যে ত্বক পরিষ্কার করুন । সবশেষে প্রয়োজন মনে হলে সামান্য ময়েশ্চারাইজার লাগাতে পারেন । 

ফেসিয়ালে ম্যাসাজ টা খুব গুরুত্বপূর্ণ । মাসে একবার ফেসিয়ালে ত্বক টানটান ও উজ্জল হয় । 

2673 views Answered

Related Questions

ssc সম্পর্কিত?
2 Answers 2634 Views

Next steps