1 Answers
হস্তরেখা দেখে ভবিষ্যতের কিছু বলে দেওয়া গণকদের কাজ।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গণকদের কাছে যেতে নিষেধ করেছেন। আর যারা তাদের কাছে যায়, তাদের জন্য হাদিসে ভয়ঙ্কর ধমকি এসেছে।
বোঝা গেল, হস্তরেখা দেখা এবং দেখানো ভয়ঙ্কর গুনাহ। আর কেউ যদি সেটাকে বিশ্বাস করে, তাহলে সেটা এতটাই ভয়ঙ্কর যে, একজন মুসলমানকে শিরক পর্যন্ত পৌঁছে দেয়! (নাউযুবিল্লাহ!)
হস্তরেখা দেখে কিছু বলার পর সেটা মিলে গেলেই আলেম হওয়া যায় না। আলেম হতে হলে কুরআন হাদিসের জ্ঞান দরকার।
উল্লেখ্য, হস্তরেখা দেখে কিছু বলার পর সেটা মিলে যেতেই পারে। এটা অনেক সময় কাকতালীয়ভাবে হয়। আবার অনেক সময় অভিজ্ঞতার আলোকে বললে, সেটা মিলে যায়।
আর আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, 'তিনি কারো চেষ্টাকে নষ্ট করেন না।' অর্থাৎ, যে যে কাজ করতে চায়, তিনি তাকে সেটার সুযোগ দেন। একারণেই জাদুকরেরা অনেক কিছু করে ফেলতে পারে।
কিন্তু এটার অর্থ এই নয় যে, জাদুকরগণ অনেককিছুর অধিকারী হয়ে গেছে এবং তাদেরটা সঠিক!
আর আল্লাহ আমাদেরকে জীবনের প্রতিটি পয়েন্টে চলার দিক নির্দেশনা দিয়েছেন। তাই তাঁর নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, গণনা করা যাবে না।
আর এতে বিশ্বাস করা শিরকি কাজ! তাই হস্তরেখা দেখা, দেখানো এবং তাতে বিশ্বাস— সবকিছু পরিত্যাগ করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy