আল্লাহ কি জানতেন আমরা পাপ করব নাকি পুন্য?

তাহলে আমাদের আগেই তো শাস্তি দিতে পারতেন।।।
2858 views

2 Answers

হ্যাঁ, আল্লাহ জানতেন যে, আমরা কে পাপ করব, আর কে পূণ্য করব। কিন্তু এ সত্ত্বেও যাতে 'আল্লাহ জুলুম করছেন' বলে কেউ অভিযোগ না করতে পারে, এজন্য সরেজমিনে পরীক্ষা না করে আমাদেরকে শাস্তি দেননি। এতে দুনিয়া এবং আমাদেরকে সৃষ্টি করার অনেক উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়ন হত না।

আর ভাই! এটা তাকদীরের মাসআলা। এ নিয়ে কথা বলতে কিংবা চিন্তাভাবনায় জড়িয়ে পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন। কারণ, পূর্ববর্তী অনেক উম্মত একারণেই ধ্বংস হয়েছে। তাই এসব নিয়ে কোনো চিন্তাভাবনা না করে, আমাদের উচিত আমল করে যাওয়া। 

2858 views Answered

আল্লাহ অবশ্যই জানেন কি হয়েছে,কি হচ্ছে এবং কি হবে।আল্লাহ পাপ করা সত্বেও আমাদের ক্ষমা করে দেন যদি মোরা ক্ষমা চাই।আমরা পাপ করব নাকি পুন্য করব আল্লাহ অবশ্যই জানেন।তিনি দুনিয়াতে পাপ করলে সাথে সাথে শাস্তি দেন না কারণ বান্দার জন্য ক্ষমার ব্যবস্তা করেছেন।কেউ যদি আল্লাহর উপর বিন্দু পরিমান সন্দেহ রাখে তাহলে সে কাফের হয়ে যাবে।

2858 views Answered

Related Questions

Next steps