প্রোটিন আছে?
5 Answers
যেসব খাবারে প্রোটিন বিদ্যমান সেগুলো হল: ডিম, বাদাম, ছোলা বা বুট, গরুর মাংস এধরনের খাবার খেলে প্রোটিন পাবেন
উচ্চমানের প্রোটিন পেতে এই খাবারগুলো দুধ,মাছ,মাংস,ডিমের সাদা অংশ বেশি করে খান ।আপনার প্রোটিনের সমস্যা মিটে যাবে ।
উদ্ভিজ্জ আমিষ: ডাল, চিনাবাদাম, চাল, আটা, শিমের বীচি।
ডিমে সবচেয়ে বেশি পরিমানে প্রোটিন রয়েছে।তাছাড়া দুধ ও গরুর মাংসের ভিতরেও প্রোটিন রয়েছে।
১) ডিম
ডিম মাংসপেশি গঠনকারী সবচাইতে উপযুক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। ডিমের কুসুমে যে কলেস্টোরল পাওয়া যায় তা স্টেরোয়েড হরমোন হিসেবে কাজ করে এবং ডিমের আধা গ্রাম লেউসিন মাংসপেশি গঠনে বিশেষ ভূমিকা পালন করে। একই সাথে মাত্র ৬০ ক্যালোরির ও ৫/৬ গ্রাম প্রোটিন সমৃদ্ধ ডিম আপনার দেহে ফ্যাট না জমিয়ে শুধুই মাংসপেশি গঠনে সহায়তা করে বলে মাংসপেশি সুদৃঢ় ভাবে গঠনে বেশ জনপ্রিয় একটি খাবার।
২) বাদাম
মাত্রে ১ গ্রাম কাজু বা কাঠবাদামে রয়েছে মাত্র ১৫০-১৭০ ক্যালরি। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার যা মাংসপেশি গঠনে সহায়তা করে কোনো ধরণের বাড়তি ক্যালরি ছাড়াই। মাত্র ১/৪ কাপ বাদামে রয়েছে প্রায় ৮ গ্রাম প্রোটিন। এটি মনোস্যাচুরেটেড ফ্যাট ও ম্যাগনেসিয়ামের বেশ ভালো উৎস যা দেহের মাংসপেশি গঠনে সহায়তা করে।
৩) চীজ বা পনির
পনিরে রয়েছে উচ্চ মাত্রার ক্যাসেইন যা রক্তের অ্যামিনো এসিডের মাত্রা ধীরে ধরে বৃদ্ধি করে। এছাড়াও এতে রয়েছে ভালো ব্যাকটেরিয়া যা দেহকে সকল খাবারের পুষ্টি সঠিকভাবে শোষণ করতে সহায়তা করবে। মাত্র আধা কাপ পনিরে রয়েছে ১৪ গ্রাম প্রোটিন এবং মাত্র ৮০ ক্যালরি। সুতরাং আপনি যদি ফ্যাট ছাড়া শুধুমাত্র মাংপেশি বৃদ্ধি করতে চান তবে পনির বেশ ভালো একটি খাবার।
৪) ছোলা/বুট
সকাল কিংবা বিকেলের নাস্তায় ছোলা বা বুট রাখুন সুদৃঢ় ভাবে মাংসপেশি গঠন করতে। উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ এই খাবারটির মাত্র ১ কাপ পরিমানে রয়েছে ৪৫ গ্রাম স্লো আক্টিং কার্ব এবং ১২ গ্রাম ফাইবার। আপনি অনায়েসে ভাত এবং আটার রুটির পরিবর্তে খাদ্যতালিকায় এই ছোলা বা বুট রাখতে পারেন।
৫) গরুর মাংস
অ্যামিনো অ্যাসিড, বি ভিটামিন এবং ক্রিয়েটিনে চরপুর গরুর মাংসকে ধরা হয় মাংসপেশি গঠনের সব চাইতে কার্যকরী খাবার। বিশেষ করে প্রোটিনের বেশ ভালো উৎস এই গরুর মাংস। মাত্র ১০০ গ্রাম গরুর মাংসে রয়েছে ২৭ গ্রাম প্রোটিন। তবে এর পাশাপাশি রয়েছে ১১ গ্রাম ফ্যাট ও ২০০ ক্যালরি। এছাড়াও গরুর মাংসে রয়েছে বি১২ ভিটামিন, জিংক, এবং আয়রন যা মাংপেশি গঠনে বিশেষভাবে কার্যকরী।
৬) ডাল
মাংসপেশি গঠনে সব চাইতে ভালো উদ্ভিজ্জ প্রোটিন হচ্ছে ডাল। ১ কাপ পরিমাণে রান্না করে ডালে রয়েছে ১৮ গ্রাম প্রোটিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy