আমি আল্লহর কসম করে বলে ছিলাম আমি আর প্রেম করব না এখন এই কি ভাংগা যাবে?
2 Answers
হ্যাঁ পারবেন । তার জন্য আপনাকে কাফফারা দিতে হবে । কাফফারা দেওয়ার তিনটি উপায় আছে । এই তিনটা না পারলে অবশ্য আর একটা উপায় আছে সেটা দিতে হবে । সামর্থ থাকলে তার মধ্য থেকে যেকোনো একটাকেই বেছে নিতে হবে। ১. দশজন মিসকীনকে খাবার দিতে হবে। খাবার এমন মানের দিতে হবে যা তার পরিবারের জন্য ব্যয় করে থাকেন। ২. অথবা দশজন মিসকীনকে পোশাক দিতে হবে ৩. অথবা একজন দাস মুক্ত করতে হবে ৪. কারো পক্ষে যদি উপরের তিনটা কাজ করার মতো আর্থিক সামর্থ্য না থাকে তাহলে তিনদিন রোজা রাখতে হবে। এই সম্পর্কে আল্লাহ্ বলেন, “আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্ত্র প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর।” (সুরা আল- মায়িদাহ, আয়াত ৮৯)। তবে মনে রাখবেন আল্লাহ নিয়ে কসম করলে অবশ্যই জায়েজ কোনো কাজের জন্য করতে হবে।
কসম করলে আল্লাহর নামেই কসম করা উচিত।আর কসম করার পর তা না ভাঙ্গাই ঈমাণদারের পরিচায়ক।। নিঃসন্দেহে ইসলাম ধর্ম বিবাহ পূর্ব প্রেম বা মাহরুম ব্যক্তি ব্যতিত অন্যের সাথে জরুরী দরকার ছাড়া কথা বলা বা একাকি দেখা করা সম্পূর্ণ নিষিদ্ধ।।বিবাহ বহির্ভূত প্রেম-ভালোবাসা সম্পর্কে মহানবী (সা) বলেছেন:"দুনিয়ার ভালোবাসা সকল পাপের মূল"। সুতরাং আপনি বিবাহ পূর্ব প্রেম করা থেকে বিরত থাকুন।যদি কোন মেয়েকে আপনার খুব ভালো লাগে বা পসন্দ হয় তাহলে,আপনি আপনার পরিবারের মাধ্যমে কিংবা আপনি নিজেই বিয়ের প্রস্তাব দিন।আর এটাই ইসলাম ধর্ম সম্মত।আশা করি,বুঝতে পেরেছেন।ধন্যবাদ!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy