বুকে অল্প ব্যথা?

ছয় মাস আগের কথা। আমি আর আমার এক বৈদিদি একই (দ্বাদশ) শ্রেণীতে পড়তাম। সে গ্রাম থেকে প্রাইভেট পড়তে শহরে এসেছে । আমাদের পাশের বাড়িতে ভাড়া থাকত সে ।আমি নিয়মিত তাকে নিয়ে প্রাইভেটে যেতাম। পুরু 1 বছর আমি তাকে সাইকেলে করে প্রাইভেটে  নিয়ে গিয়েছি । আমার জীবনে সেই প্রথম মেয়ে যার সাথে আমি কথা বলতাম , তা ছাড়া আগে কোন মেয়ের সাথে কথা বলার কৈশল আমার জানা ছিল না। ছয় মাস আগে পরিক্ষা দেওয়ার জন্য সে চলে যায়। সে আর অাসবে না। ব্যপারটা আমার এক ফোটা অশ্রু ঝরাতে বাধ্য করে। তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি । কিন্তু মাঝে মাঝে তার কথা মনে হলে আমার বুকে অল্প ব্যথা হয়। ব্যথাটা অল্প হলেও তা অনুভব করা যায়।
প্রশ্ন:- এই অল্প ব্যথা কি আমার শরীরের কোন ক্ষতি করতে পারে?
2855 views

3 Answers

ভাই বিভিন্ন কারণে বুকে ব্যাথা হয়ে থাকে। প্রথমে দেখতে হবে বুকে ব্যাথা আঘাত জনিত কারণে না আঘাত বিহীন কারণে। যদি আঘাত বিহীন কারণে বুকে ব্যাথা হয় তাহলে প্রথমে নিশ্চিত হতে হবে হৃদরোগজনিত কারণে না অন্য কোনো কারণে বুকে ব্যাথা হয়েছে। এই কারণ নির্ধারনের একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে ।

2855 views Answered

আপনার উচিত অাপনার বৈদিদির সাথে দেখা করা। আপনি আপনার বৈদিদিকে খুব মিস করছেন। তাই তার কথা মনে হলে আপনার বুকে অল্প ব্যথা হয়।তার সাথে দেখা হলে আপনার বুক হালকা হয়ে যাবে ।

2855 views Answered

এটাকে বলা হয় মানসিক চাপ জনিত বুকে ব্যাথা।

মানসিক চাপের কারণে হ্রদস্পন্দন বেড়ে গিয়ে বুকে ব্যাথা শুরু হতে পারে।

মানসিক চাপে করণীয় বিষয়গুলো সম্পর্কে:


# প্রিয়জনের সাথে আপনার দুশ্চিন্তাগুলো ভাগাভাগি করে নিতে পারেন। এতে সমাধান কিছু না মিললেও মানসিকভাবে কিছুটা হালকা হতে পারবেন।


#হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করুন এবং সময়টা আপনি আপনার নিজের মত করে কাটান। সে সময়ে করতে পারেন কোন পছন্দের কাজ, দেখতে পারেন কোন প্রিয় অনুষ্ঠান, পড়তে পারেন কোন বই অথবা গল্প করে বা আড্ডা দিয়ে কাটাতে পারেন সময়টা।


#হাতে যখন অনেক কাজ জমে যায় তখন সহকর্মী বা পরিবারের সদস্যদের সাহায্য নিন।


#নিয়মিত ব্যায়ামের অভ্যাস করুন। নিয়মিত ব্যায়াম আপনাকে যেমন রাখে শারীরিকভাবে সুস্থ তেমনি আপনাকে মানসিক ভাবেও রাখে প্রশান্ত।


#সপ্তাহে যে ছুটির দিনগুলো পান সেগুলো আলসেমি করে ঘরে বসে না থেকে বেড়িয়ে আসুন কাছাকাছি কোন জায়গা থেকে। লং-ড্রাইভ এ ও যেতে পারেন।


# সময় পেলেই ঢুকে পড়ুন শখের জগতে। নিজের শখকে প্রাধান্য দিন। ছবি আকা, শপিং করা, গান করা যা ভালো লাগে।


মানসিক চাপ তা যেকোন বয়সের মানুষের ই হতে পারে। এমনকি শিশুদের হোমওয়ার্ক হতে পারে তার মানসিক চাপের কারণ। তাই আপনার পাশের মানুষটির যত্ন নিন। তাকে দুশ্চিন্তামুক্ত থাকতে সহায়তা করুন।

2855 views Answered

Related Questions

Next steps