এই রোগের সমাধান চাই?
2 Answers
লজ্জা পেলে রোগ বাড়তে থাকবে, এখনি
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
সঠিক খাদ্যাভ্যাসের অভাবে পায়ুপথের বিভিন্ন রোগ হয়। পায়খানার পরিমাণ বাড়ে এমন খাবার খাওয়া উচিত। যেমন শাক, সবজি, সালাদ, ফল, ইসুপগুলোর ভূষি, গমের ভূষি ইত্যাদি। দৈনিক পরিমিত পানীয় খেতে হবে। একজন পূর্ণ বয়স্ক লোকের জন্য ৬-৮ গ্লাস পানি প্রতিদিন পান করতে হবে।
সমস্যাটা কত দিন ধরে হচ্ছে সেটা উল্লেখ করলে ভালো হত। ধরে নিচ্ছি মাঝে মধ্যে এবং দু'একবার হয়েছে।
এক্ষেত্রে ভয় পাওয়ার মত এখনো তেমন কিছু হয়নি। তবে আপনাকে কয়েকটা ব্যাপার খেয়াল রাখতে হবে_
প্রথমেই আপনাকে দেখতে হবে আপনার কোষ্ঠকাঠিন্য আছে কি না। যদি পায়খানা শক্ত হয় তাহলে অনেক সময় চাপ প্রয়োগে মল ত্যাগের ফলে ভেতরে পায়খানার রাস্তা ফেটে যায় এবং এক্ষেত্রে পায়খানার সাথে রক্তপাত হতে পারে।
আবার,
আপনার কৃমি আছে কিনা সেটা নিশ্চিত হতে হবে। অনেক সময় কৃমির আক্রমণে মলদ্বারের ভেতর ইনফেকশন হয় এবং সেক্ষেত্রেও পায়খানার সাথে রক্তপাত হতে পারে।
এছাড়াও
মলধারের রুগ সমূহ যেমন, অর্শ, গেজ বা পাইলসের কারনেও রক্তপাত হতে পারে তবে এর সাথে আরও কিছু লক্ষণ থাকে যেমন, পায়খানার রাস্তা ফুলে যাওয়া, গেজ হাতে লাগা, ব্যথা করা বা পায়খানার রাস্তা নিচের দিকে নেমে আসা ইত্যাদি লক্ষণ থাকে।
★আপনি বিশেষ করে এই ৩টি কাজ করবেন_
প্রচুর পরিমান পানি পান করবেন, শাক-সবজি একটু বেশি খাবেন এবং কৃমিনাশক ঔষধ (আমি নিচে লিখে দিচ্ছি) খেয়ে না থাকলে আজই খেয়ে নিবেন।
আর যদি মলদ্বারে কোন রুগ থাকে তাহলে এর চিকিৎসা করাবেন।
Tab. Alben-DS ২টা।
একটা খাওয়ার ৭ম দিন অন্যটা (চুষে) খাবেন। ডাঃ এসএম ছাদিকুর রহমান
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy