4 Answers
এলার্জি রোগের প্রাথমিক চিকিৎসা করবেন যেভাবে: ১) ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। ২) শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। ৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। ৪) আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। ৫) প্রতি দিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। ২১ দিন একটানা খেতে হবে। ৬) কার্যকারীতা শুরু হতে ১ মাস লেগে যেতে পারে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এবং এরপর থেকে এলার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন- হাঁসের ডিম, বেগুন, গরু, চিংড়ি সহ অন্যান্য খাবার খেতে পারবেন।
যেসব খাবার খেলে এলারজি হয় তা এড়িয়ে চলুন।তাছাড়া tab.fexo 120 দিনে একবার করে ১৫ দিন খেতে পারেন
আপনি "এখানে"বিস্তারিত দেখতে পারেন,কারন এই রোগ বিভিন্ন ধরনের হতে পারে,আন্তাজে ঔষুধ সেবন করবেন না। লিংকে বিস্তারিত দেওয়া আছে।
সচেতন হলে এলার্জী অনেকটা এড়িয়ে চলা সম্ভব|এলার্জি জাতীয় খাদ্যগুলো এড়িয়ে চলতে হবে| অপরিষ্কার ও স্যাঁতসেতে পরিবেশে এটির প্রকোপ বেশি দেখা যায়|তাই পোশাক, শরীর ও ব্যবহায্য জিনিসপত্র পরিষ্কার রাখুন| যে কোন সাবান ব্যবহার না করে নিম বা স্যাভলন সাবান ব্যবহার করতে পারেন|এলার্জী বাড়তে থাকলে ডাক্তারের পরামর্শ নিন|
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy