এই ধাঁধাঁটার উত্তর খুব তাড়াতাড়ি দরকার?
১ কেজি চিনির দাম ১৬ টাকা । ১ কেজি গুড়ের দাম ১২ টাকা । ১ কেজি মুড়ির দাম ১ টাকা । এখন ২৫০০ গ্রাম বা আড়াই কেজি জিনিস কিনতে হবে শুধু ১৬ টাকা দিয়ে । আবার প্রতিটি জিনিসই কিনতে হবে । এটা কী করে সম্ভব ?
2878 views
3 Answers
তেমন বুঝলাম না। এটি দেখুন চলে কিনা, হাফ কেজি চিনি ৮টাকা+হাফ কেজি গুড় ৬ টাকা + দুই কেজি মুড়ি ২ টাকা। অতএব ৮+৬+২=১৬ টাকা
2878 views
Answered
১৬ টাকায় ২৫০০ গ্রাম কেনা সম্ভব,
৫০০ গ্রাম চিনি দাম ৮.০০টাকা
৫০০ গ্রাম গুড় দাম ৬.০০ টাকা
১৫০০ গ্রাম মুড়ি দাম ১.৫০ টাকা
মোট= ২৫০০ গ্রাম, ১৫.৫০ টাকা (৫০ পয়সা বেচে যাবে)।
2878 views
Answered
সে ৬২৫ গ্রাম চিনি ৩৭৫ গ্রাম গুড় এবং ১৫০০ গ্রাম মুড়ি কিনেছিল। ৬২৫ গ্রাম চিনির দাম=(১৬*৬২৫/১০০০)টাকা। =১০ টাকা। ৩৭৫ গ্রাম গুড়ের দাম=(১২*৩৭৫/১০০০)টাকা। =৪.৫ টাকা। ১৫০০ গ্রাম মুড়ির দাম=(১*১৫০০/১০০০)টাকা। =১.৫ টাকা। মোট পণ্য =(৬২৫+৩৭৫+১৫০০)গ্রাম। =২৫০০ গ্রাম। মোট টাকা=(১০+৪.৫+১.৫)টাকা। =১৬ টাকা।
2878 views
Answered