লিঙ্গের মুন্ডিতে সমস্যা সম্পকে জানতে চাইছি দয়া করে বলবেন?
1 Answers
এই রকম সমস্যায় নিজে নিজে চিকিত্সা
না করে, কোন টোটকা চিকিত্সা না নিয়ে
চর্ম যৌন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
। লিঙ্গমুন্ডুতে প্রদাহ হলে চিকিৎসা পরিভাষায় তাকে বলে ব্যালানাইটিস। গ্রিক শব্দ ব্যালানস থেকে এটা এসেছে। ব্যালানস শব্দের অর্থ লিঙ্গ মুন্ডু বা লিঙ্গের মাথা। লিঙ্গাগ্রের চামড়া আক্রান্ত হলে তাকে বলে ব্যালানোপসথাইটিস। লিঙ্গমুন্ডুর চারপাশে এক ধরনের ময়লা জমা ও নিঃসরণের কারণে জায়গাটা বাতাসের সংস্পর্শ কম পায় এবং সেখানে চুলকানি ও জ্বালাপোড়া হয়; এ কারণে লিঙ্গমুন্ডুতে প্রদাহ হয় ও লিঙ্গমুন্ডু ফুলে যায়।
অনেকেই লিঙ্গের পরিচ্ছন্নতার ব্যাপারে উদাসীন থাকেন। বিশেষ করে ছোট ছেলেরা এ ব্যাপারে সচেতন নয়। বহু গবেষণায় দেখা গেছে, লিঙ্গমুন্ডুতে প্রদাহের সাথে লিঙ্গের পরিচ্ছন্নতার সম্পর্ক রয়েছে। গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সম্পূর্ণ লিঙ্গ ধৌত করেন না এবং যেসব পুরুষ খতনা করাননি তারা সচরাচর ব্যালানাইটিসে আক্রান্ত হন। আবার সাবান দিয়ে লিঙ্গ অতিরিক্ত পরিষ্কার করলেও ব্যালানাইটিস হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy