1 Answers

আজকের এ নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, কলেজের গভর্নিং বডির সম্মানিত সদস্যসহ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, কলেজের বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবকমণ্ডলী ও অনুষ্ঠানে আসা সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি।...

একজন সাধারণ বক্তার একটি ভাষণ শেষ করার নমুনা:

... এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেজ।

একজন প্রধান অতিথির একটি ভাষণ শুরু করার নমুনা: নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এ অনুষ্ঠানের মান্যবর সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সম্মানিত সদস্য, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক এবং সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি।...

প্রধান অতিথির একটি ভাষণ শেষ করার নমুনা: আজকের এ অনুষ্ঠানের প্রধান অতিথি করে আমাকে যারা সম্মানিত করেছেন, তাদের প্রতি আমি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং একই সঙ্গে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ্ হাফেজ। আসসালামু আলাইকুম।

একজন সভাপতির একটি ভাষণ শুরু করার নমুনা: পাবনা জেলা শিল্পকলা একাডেমী আয়োজিত আজকের এ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. মোহাম্মদ আসাদুল হক, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি এবং পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আ. রহিম, অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নেতা, অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাসহ ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক, অনুষ্ঠানে আরো উপস্থিত জেলা শিল্পকলা একাডেমীর সম্মানিত সাধারণ সম্পাদক, কালচারাল অফিসার, প্রশিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীসহ সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করছি। ...

একজন সভাপতির একটি ভাষণ শেষ করার নমুনা: আপনারা যারা এত কষ্ট করে এ অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সার্থক করে তুলেছেন, তাদের প্রতি আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এতক্ষণ ধৈর্য ধরে এ অনুষ্ঠান উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ্ হাফেজ। আসসালামু আলাইকুম।

তথ্য সংগ্রহঃ  বিস্ময়

বিঃদ্রঃ  আপনার কলেজের স্থান নাম বলতে হবে 

রাজশাহী ঠিকানার স্থলে

3920 views

Related Questions

একটু তাড়াতাড়ি অনুমোদন দেন। খুব টেনশনে আছি। আসসালামুয়ালাইকুম, আমি পলিটেকনিক এ সবগুলাতেই ওয়েটিং এ চিলাম। পরে আবার ৬টা টেকনিকাল কলেজে এডিশনাল চয়েজ দিছি ।আজকে তার রেসাল্ট দিছে। কিন্ত আমি রেসাল্ট দেখে কিছু বুজতে পারতেছি না। কারন রেসাল্ট উপরে লেখা "আপনি ওয়েটিং এ আছেন " আমার আগের কলেজ সহ মোট ১৬টা কলেজ আসছে আর ওখানে ১০টাতে ওয়েটিং এর নাম্বার দেখা আর শেষের ৬ টাতে কোন নাম্বার দেখায় না। কিন্তুু উপরে লেখা আমি ওয়েটিং আচি। তাহলে আমার প্রশ্ন আমি যদি ওয়েটিং এ থাকি তাহলে আমার শেষের ৬টার ওয়েটিং এর নাম্বার নাই কেনো নিচে আমার ট্রাক নাম্বার দিলাম একটু দেখে বলেন আমি চান্স পাইছি কিনা?
3 Answers 2932 Views
আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3147 Views