3 Answers
১. নিজের মনের থেকে ভালো শাসক আর কেউ নয়। তাই পর্নোফিল্মে আসক্তি কমাতে নিজেই একদিন প্রতিজ্ঞা করে ফেলুন, আজ দেখব না। একবার ভাবুন পর্নোফিল্মের অতিরিক্ত আসক্তি কীভাবে আপনার পেশা ও সামাজিক জীবনে কুপ্রভাব ফেলছে। পর্নোফিল্মের আসক্তি কি আপনাকে অসামাজিক করে তুলছে? জীবনের সুন্দর মুহূর্তগুলি উপভোগ করতে পারছেন না? এই প্রশ্নগুলি নিজেকে করুন। উত্তরও নিজেই খুঁজে পাবেন। দেখবেন, আসক্তি কেটে গিয়েছে।
২. আরও একটি কার্যকরী উপায় হল, কম্পিউটার বা স্মার্টফোনের অ্যাডাল্ট কনটেন্ট মুছে ফেলুন। প্রত্যেক পর্নোফিল্ম আসক্ত ব্যক্তিই পর্নভিডিয়ো জমিয়ে রাখেন। এমন কোনও সফটওয়্যার ব্যবহার করুন, যা পর্নোসাইট ব্লক করে দেয়। কিংবা ব্রাউসার হিস্ট্রি ক্লিয়ার করে দিন। দেখবেন সুফলটা হাতেনাতে পাবেন।
৩. মনোবিদরা বলছেন, কোনও কাজ না থাকলেই পর্নোফিল্ম দেখার ইচ্ছে বাড়ে। অর্থাত্ ব্যস্ততা না-থাকাই পর্নোফিল্মে আসক্তি বাড়ার অন্যতম কারণ। তাই তাঁদের পরামর্শ, চেষ্টা করুন অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রাখতে। একা একা কম্পিউটারের সামনে বিনিদ্র রাত কাটানোর অভ্যেস বন্ধ করুন। সেরকম হলে, বিছানায় চলে যান, ঠিক সময়ে ঘুম আসবে। ঘুম না এলে কোনও সিনেমা দেখুন বা বই পড়ুন। পর্নফিল্মের আসক্তি ধীরে ধীরে কেটে যাবে।
৪. শুধুই কম্পিউটারে সময় কাটানো অভ্যাসে পরিণত করবেন না। মনোবিজ্ঞানীরা বলছেন, যাঁরা বাড়িতে বেশি সময় কম্পিউটারে বসে সময় কাটান, তাঁদের মধ্যে পর্নফিল্ম দেখার প্রবণতা তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই শখ করে পর্নফিল্ম না দেখে অন্য কোনও শখে নিজেকে ব্যস্ত রাখুন। যদি কোনও কাজ না থাকে, বই পড়া অভ্যাস করে ফেলতে পারেন। কোনও লাইব্রেরির সদস্য হয়ে যান। দেখবেন ব্যক্তিত্বে অসাধারণ পরিবর্তন আসবে।
সর্বোপরি আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তাই পর্নফিল্মে আসক্তি থেকে মুক্তি দেয় বলেই জানাচ্ছেন মনোবিজ্ঞানীরা।
পর্নোগ্রাফি থেকে বিরত থাকতে চাইলে ধর্মীয় অনুশাসন গুলি পালিন করুন। ওই সময়টা তে আপনি অর্থসহ কুরান পড়ুন। ইসলামি লেকচার শুনুন। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় আপনি পর্নোগ্রাফি বাদ দিতে পারবেন
নিজেকে বোঝান যে পর্নগ্রাফি একটি খারাপ বিনোদন মাধ্যম। এটি দেখলে কোনো জ্ঞান অর্জন হয় না। নিজেকে বুঝান এটির কোনো সুফল নেই। সময় না কাটলে ভিডিও গেইম খেলুন। ফেসবুক চালান। অনলাইন থেকে সাধারন জ্ঞান পরুন এবং জানুন। আর তাছারা পর্নগ্রাফি দেখা থেকে বিরত থাকতে চাইলে পরিবারের সবার সাথে সবসময় সময় কাটান। তারা আপনার পাশে থাকলে আপনি এটি দেখতে পারবেন না। এরকম কিছুদিন করতে পারলে। আপনার পর্নগ্রাফির নেশা কেটে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy