3 Answers
প্রতি মাস অনুযায়ী, মেয়েদের জরায়ু যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায়, এবং প্রতিমাসে হরমোনের প্রভাবে মেয়েদের যোনিপথ দিয়ে যে রক্ত ও জরায়ু নিঃসৃত তরল পদার্থ বের হয়ে আসে, মাসিক বা ঋতুস্রাব বা পিরিয়ড বলে
মেয়েরা বয়ঃসন্ধি-তে পৌছালে তাদের স্ত্রী হরমোন কার্যকরী হতে শুরু হয়। ফলে মানসিক ও শরীরবৃত্তীয় নানা রকম পরিবর্তন সাধিত হতে শুরু হয়। এর ফলে ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন আরম্ভ হয়। এই ডিম্বাণুগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যকর থাকে। এরপরে এগুলো বিনষ্ট হয় যার ফলে বিনষ্ট হয়ে যাওয়া ডিম্বাণুগুলো বের হয়ে আসতে থাকে এবং এই প্রক্রিয়ায় কিছুদিন পরে সকল বিনষ্ট হয়ে যাওয়া ডিম্বাণু বের হয়ে আসার পরে আবার নতুন করে ডিম্বাণু তৈরী শুরু হয়। যে সময় ধরে বিনষ্ট হয়ে যাওয়া ডিম্বাণু নিঃসরিত হতে থাকে তাকে পিরিয়ড বলে।
বয়স প্রাপ্ত নারীর পুরো যৌনজীবন কালে,গড়ে ২৮ দিন(২৪-৩২ দিন) পরপর জরায়ু থেকে রক্ত,মিউকাস,এন্ডোমেট্রিয়ামের ভগ্নাংশ ও ধ্বংপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণুর চক্রীয় নিষ্কাশনকে মাসিক পিরিয়ড বা রজঃচক্র(Menstrual cycle) বলে!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy