3 Answers
ভাই সুস্থ অবস্থায় চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে না । আর যদি চোখে কোন সমস্যা হয় যেমন চোখ খুলতেই পারছেনা সেক্ষত্রে নামাজ হবে । আর যদি অন্ধ হয়ে থাকে সেই ব্যাক্তি তাহলে তার নামাজ হবে ।
2799 views
Answered
চোখ বন্ধ করে নামাজ আদায় করলে তা মাকরুহ হিসাবে আদায় হবে। চোখ বন্ধ অবস্থায় নামাজ আদায় করলে নিদ্রাভাব হতে পারে, ফলে নামাজ ভঙ্গ হবে।
নামাজ ভঙ্গের কারণ সমূহঃ
নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেমন নিয়ম-কানুন যথাযথ আদায় করতে হয়, তেমনি নিয়ম-কানুন কিছু ব্যতীক্রম ঘটলে নামাজ ভঙ্গ হয়ে যায়। যে সকল কারণে নামাজ ফাসাদ হয় তথা ছুটে যায়, সেগুলো সম্পর্কে সকল নামাজি ব্যক্তিকেই অবগত হতে হয়। নিম্নে এ কারণ গুলো আলোচনা করা হলো-
-
নামাজ আদায় রত অবস্থায় কথা বললে।
-
নামাজের মধ্যে স্বেচ্ছায় কিংবা ভুলে পানাহার করলে।
-
নামাজে থাকা অবস্থায় কাউকে সালাম দিলে বা কারো সালামের উত্তর দিলে।
- অনিচ্ছা সত্বেও কাশি দিলে।
- অসার্থক ভাবে নামাজের মধ্যে উহ্ আহ্ শব্দ করলে।
- দেখে কুরআন পড়লে। নিষ্প্রয়োজনে কান্নাকাটি করা। শাস্তির ভয়ে যদি নিজের অজান্তেই কেঁদে ফেলে তবে নামাজ ভঙ্গ হবে না।
- নামাজের মধ্যে উচ্চস্বরে হাসাহাসি করলে।
- নামাজের মধ্যে পার্থিব কোনো কিছু প্রার্থনা করলে।
- নামাজের কোনো ফরয কাজ পরিত্যাগ করলে।
- সতরের চার ভাগের এক ভাগ পরিমান খুলে গেলে।
- নামাজের মধ্যে কোনো লেখা দেখে তা পড়লে।
- কিবলার দিক হতে অন্যদিকে ছিনা ঘুরে গেলে।
- কারো সুসংবাদ শুনে সুবহানআল্লাহ বা আলহামদুলিল্লালাহ্ বললে।
- কারো দুঃসংবাদ শুনে ইন্নালিল্লাহ্ বললে।
- বিনা অজুতে নামাজ আদায় করলে।
- কোনো হাঁচি দাতার আল্হামদু লিল্লাহ্-র উত্তরে ইয়ার হামুকাল্লাহ্ বললে।
- ইচ্ছাকৃত ভাবে নামাজের মধ্যে কুরআন শরীফ ভুল পড়লে।
- নাপাক জায়গা সিজদা করলে।
- নাপাক বস্ত্র বা নাপাপ শরিরে নামাজ আদায় করলে।
- নামাজের মধ্যে নিদ্রায় ঢলে পড়লে।
- সিজ্দা অবস্থায় দু'পা ভূমি হতে উঠিয়ে ফেললে।
- নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়লে।
- নামাজের মধ্যে ছোট শিশুকে দূরে ঠেলে দিলে অথবা ছোট শিশুকে কোলে তুলে দুগ্ধ পান করালে নামাজ নষ্ট হয়ে যাবে।
- নামাজের মধ্যে চুল বাঁধলে অথবা কোনো কাজ করলে কিংবা তাসবীহ্ পরিমান দেরি করলে।
- পকেটে নাপাক বস্তু থাকলে।
- ইমামের নামাজ নষ্ট হলে যদি ইমাম না বলিয়া বের হয়ে যান, তাহলে মুক্তাদির নামাজ নষ্ট হবে।
- ইমামের আগে পরে করলে মুক্তাদির নামাজ নষ্ট হবে।
- ইমাম লোকমা গ্রহন না করলে, ইমাম ও মুক্তাদির সকলের সালাত নষ্ট হবে।
- মুক্তাদি ব্যতিত অন্য লোকের লোকমা গ্রহন করলে।
- কুরআন ভুল পড়লে।
2799 views
Answered
চোখ বন্ধ করে নামাজ আদায় ঠিক না। কারণ এ থেকে আপনার মন অন্য দিকে চলে যাবার সম্ভবনা থাকে।
2799 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy