2 Answers

উত্তরঃ নামায অবস্থায় চোখ বন্ধ রাখা মাকরূহ। কেননা এটা নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সুন্নাত বিরোধী। তবে যদি কোন কারণ থাকে যেমন, সম্মুখের দেয়াল বা কার্পেট বা জায়নামাযে এমন কোন নকশা থাকে যার কারণে নামাযের একাগ্রতা নষ্ট হয় বা সম্মুখে শক্তিশালী আলো থাকে যাতে চোখের ক্ষতির আশংকা হয়, তবে চোখ বন্ধ রাখতে কোন অসুবিধা নেই। অর্থাৎ কারণ বশতঃ হলে কোন অসুবিধা নেই। অন্যথা তা মাকরূহ।

3027 views Answered

বিনা কারণে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরূহ। চোখ বন্ধ রাখলে যদি একাগ্রতা বেশী হয় তাহলে চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে। সুরা বাকারায় ৪৫ নং আয়াতে বলা হয়েছে- তোমরা সালাত আদায় কর ধৈর্য ও সালাতের মাধ্যমে, অবশ্যই সালাত খুব কঠিন কাজ কিন্তু খুশুওয়ালাদের (বিনয়াবনত) জন্য নহে, ৪৬- খুশুওয়ালা তারাই, যারা বিনয়ের সাথে নামাজে দন্ডায়মান হয়, আপন প্রভুকে স্মরন করে বিনয়ের সাথে, সে যা পাঠ করে তা সে অনুধাবন করে, তারা বিশ্বাস করে আপন প্রভুর সাথে সাক্ষাৎ হবে এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। দেখুন আপনি সালাতে যাহা পাঠ করেন তাহা স্মরন করতে চোখ বন্ধ বা খোলা রাখাটা আপনার একাগ্রতার উপর নির্ভর করে। আপনি আপনার প্রভুকে চোখ বন্ধ করেও ডাকতে বা বলতে বা চাইতে পারেন আবার চোখ খোলা রেখেও করতে পারেন। আপনার একাগ্রতাকে প্রাধান্য দিন। রাসুল(সঃ) বলেছেন, মু'মেন ব্যক্তি নামাজে আল্লাহ্র দর্শন লাভ করে থাকে । একাগ্রতা লাভ না করা পর্যন্ত নামাজে এরূপ ফজিলত হাছিল হয় না । তাই রাসুল (সঃ) এমন নামাজ আদায় করতে নির্দেশ দিয়েছেন- যেন নামাজে আল্লাহ্র দর্শন লাভ সম্ভব হয় । যেহেতু বাহ্যিক চোখ খুলে নামাজে একাগ্রতা ও প্রভুর দর্শন লাভ হয় না, এজন্য এ চোখ বন্ধ করে আত্মার চোখ জাগ্রত করতে হয় । সুতরাং নামাজ শুদ্ধভাবে তথা একাগ্রতার সাথে আদায় করার লক্ষে বাহ্যিক চর্ম চোখ বন্ধ করা প্রয়োজন ।

3027 views Answered

Related Questions

Next steps