আমার ছোট বোন মোটা ও চিকন হতে চায় এখন কি করতে পারি?

আমার ছোট বোন মোটা ও চিকন হতে চায় এখন ও কি করলে চিকন হবে
2854 views

2 Answers

ওজন কমানোর ১০ টি ধাপ।

১) সপ্তাহে অন্তত ২ দিন ৩০ মিনিট করে ব্যায়াম করে ঘাম ঝরিয়ে নিন।

২) কেক, পেস্ট্রি, চকলেট, কোল্ড ড্রিঙ্ক, চিনি দেয়া জুস, মিষ্টি থেকে ১০০ হাত দূরে থাকুন।

৩) খাবারে লবণ খাওয়া কমিয়ে দিন। ভাতের সঙ্গে আলাদা ভাবে লবণ খাবেন না।

৪) রাত ৮টার পরে কার্বোহাইড্রেট যুক্ত কোনো খাবার খাবেন না।

৫) রান্নায় আলু ব্যবহার করবেন না এবং দুধ খেলে ননিযুক্ত না খেয়ে ননীমুক্ত দুধ খাবেন।

৬) প্রতিদিন ১ চা চামচের বেশি তেল খাওয়া যাবে না কোনো ভাবেই। রান্নায় অলিভ অয়েল ব্যবহার করুন।

৭) প্রতিদিন অন্তত আধা কেজি ফল ও আধা কেজি সবজি খান।

৮) প্রতিদিন অন্তুত ৮ গ্লাস পানি পান করুন।

৯) প্রতিদিন রাতে ৮ ঘন্টা ঘুমান।

১০) প্রতি বেলা খাওয়ার পরে দুধ ও চিনি ছাড়া এক কাপ গ্রীন টি পান করুন।
2854 views Answered

গরম পানি ও লেবু দেহের বাড়তি মেদ ও চর্বি কমাতে অনেক সাহায্য করে এবং এটি ওজন কমানোর সহজ উপায় সমূহের একটি। এক মগ গরম পানিতে ১ ফালি লেবু ও ১ চিমটি লবণ মিশিয়ে নিন। চিকন হওয়ার উপায় হিসেবে চিনি ছাড়া লেবু পানি প্রতিদিন ২বার সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমাতে যাবার আগে পান করবেন। বাড়তি মেদ কমিয়ে আপনাকে চিকন হতে সাহায্য করবে।

সাথে বেশি খাওয়া ও ক্যালরি যুক্ত খাবার

পরিহার করতে হবে!!!

2854 views Answered

Related Questions

Next steps