4 Answers
ভালবাসায় এত কষ্ট তবুও মানুষ কেন ভালবাসে?
পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ভালবাসা। লাখ টাকার বিনিময়েও মানুষ এই মূল্যবান সম্পদ অর্জন করতে পারে না। এ সম্পদ অর্জন করা যায় শুধুমাত্র মনের বিনিময়ে। পৃথিবীর প্রতিটি মানুষেরই হৃদয়ে আকাঙ্ক্ষা থাকে যে, তার একজন ভালবাসার মানুষ থাকবে যে পৃথিবীর সকল ভালবাসা তার পদতলায় রাখবে। শত দুঃখ, কষ্ট, আঘাত থেকে তাকে আগলে রাখবে। তার এক চিলতে হাঁসির জন্য সকল বাধা বিপত্তি এড়িয়ে যাবে। সকল অসাধ্য জয় করবে তার জন্য। পৃথিবীর প্রতিটি মানুষই হাত বাড়িয়ে ভালবাসাকে ছুতে চায়। হোক সে গরীব আর হোক সে ধনী।
হৃদয় আদান-প্রদান করলেই যে প্রতিটি হৃদয় অক্ষুণ্ণ থাকবে তা কিন্তু মোটেও নয়। এই আদান-প্রদান এর মাঝে গোটা কয়েক হৃদয় ভেঙ্গেও যায়। মানুষ ভালবাসলেই তার ভালবাসার মানুষটিকে আপন করে পায় না। ভালবাসলেই যে ভালবাসার মানুষটিকে নিজের করে পেতে হবে এমন কোন নিয়ম নেই, জীবনের বাস্তবতা মেনে নিয়ে অন্য কাউকেও নিজের করে নেয়া লাগতে পারে। অনেকে এই কষ্ট পেয়ে তো নিজের জীবনই খুইয়ে বসেন, তারা বোকা ছাড়া অন্য কিছু নয় বৈকি! ভালবাসার মানুষটিকে হারানোর বেদনা আপনাকে কাদাবে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে আপনাকে বাস্তবতা মেনেই জীবনে এগিয়ে যেতে হবে।
জীবনে উজার করে ভালবাসলেও মাঝে মাঝে কষ্ট আপনার জন্য অপেক্ষমান। ভালবাসায় হৃদয় ভাঙ্গবে, আবার গড়বে এটাই ভালবাসার লীলা খেলা। ভালবাসা যেমন আপনাকে পৃথিবীর সবচেয়ে সুখের অনুভুতি টুকু দিতে পারে তেমনি আপনার হৃদয় জুরে রাজ্যের ব্যথাও দিতে পারে।
মানুষ বড়ই অদ্ভুত জীব। ভালবেসে শত কষ্ট পেলেও এই ভালবাসার জন্যই সে পৃথিবীর সকল চড়াই উৎরাই পাড়ি দিতে পারে। ভালবাসার জন্য সে ইতিহাস গড়তেও রাজি, গড়বেই বা না কেন বলুন? এই ভালবাসাই যে মানুষকে বেঁচে থাকার প্রয়াস টুকু দেয়। জীবনের সবচেয়ে সুন্দরতম দিনগুলো উপহার দেয় এই ভালবাসা, প্রতিটি সাদাকালো সপ্নতে রঙ্গিন তুলির পরশ বুলায় ভালবাসা, জীবনকে পরিপূর্ণ করে তোলে এই ভালবাসা। তাই মানুষও কষ্টের কালো পাহাড়ের নিচে চাপা পরেও আবার উঠে দাড়ায়, মায়ার টানে আবার সে ফিরে আসে ভালবাসার কাছে, আবারও সে ভালবাসে।
ভালোবাসা এমন একটি জিনিস যেটা হৃদয় দিয়ে অনুভাব করতে হয় । ভালোবাসায় সুখ ও দুঃখ উভয় থাকে । প্রথমে একটু কষ্ট হলেও পরে এটি সুখ দেয় । মানুষকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসা দিয়ে ,এজন্য মানুষের কাছে ভালোবাসার গুরুত্ব সবথেকে বেশি । ভালোবাসার কারনে মানুষ কষ্ট পায় কিন্তু কষ্টকে ভুলেগিয়ে আবার ভালোবাসতে শুরু করে ।কারন মানুষ জানে কষ্টের চেয়ে ভালোবাসার দাম অনেক বেশি ।
এটাই ভালোবাসা। মানুষ জানে যে ভালোবাসলে
কষ্ট পেতে হবে, তবুও তারা ভালোবাসে।
সবার কথা জানি না, কিন্তু যারা ভালো ছেলে বা
ভালো মেয়ে, যারা ভালোবাসা বোঝে, তারা
কষ্ট পেলেও ভালোবেসে যায়, থাকুক ভালোবাসায়
অনেক কষ্ট, কিন্তু ওই কয়েকটা মিনিট, কয়েকটা
মুহুত্ব, যেটা তারা একসঙ্গে কাটাতে পাবে, সেটাই
তাদের কাছে মূল্য রাখে।
ভালোবাসায় এত কষ্ট তবুও মানুষ ভালোবাসা করে তার কারন:একটি ছেলে যখন একটি মেয়েকে ভালবাসে তখন তাদের দুজনের মধ্যে এমন একটি আবেগ /বিশ্বাস তৈরী হয়,তারা মনেকরে যে তাদের ভালোবাসাটা সারা জীবন থাকবে। তাই তারা ভালোবাসা করলে যে কস্ট পেতে হয় তা ভুলে যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy