আমার জীবন?
প্রশ্নটি আমার জীবন নিয়ে । আমার জীবনের কোন কিছুই ঠিক নয় ।
প্রথমত , আমি পুরো দিন বিভিন্ন টেনশনের মধ্য থাকি যেমন কিভাবে নিজের জীবন কাঠাবো , আমি ১দিন মারা যাবো এই চিন্তা , নামাজ এ বুকে হাত বাধবো না নাভীতে , পড়ালেখার বিষয়ে ।
কারো সাথে কথা বলতে আমি লজ্জা পাই , নিজের বন্ধুদের সাথে ফ্রি কথা বলতে ও , চুল কেটে বাড়ি আসার সময় লজ্জা পাই , কোথাও বেড়াতে গেলে সেখানে গিয়ে কিভাবে সবার সাথে সাক্ষাত করবো তা নিয়ে আগ থেকেই আমার ভাবা শুরু হয়ে যায়।
বিভিন্ন ধরনের বদ অভ্যাস যেমন কোন কাজ শুরুর আগেই বুকে থুথু দেয়া আমার অভ্যাস হয়ে গেছে ।
আমি কোথাও যেতে লজ্জাবোধ করি , কারো সাথে কথা বলতে লজ্জাবোধ করি , আমি সবসময় মনে করি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে ।
ধরুন আমি যদি বাজারে যাই তাহলে আমি যে দোকানটাতে ১ জন ও মানুষ নেই সেই দোকানটাতেই যাই।।
আমি নিজেকে পাল্টাতে চাই কিন্তু কিভাবে ।
1 Answers
আপনার সমস্যাগুলো বয়ঃসন্ধিকালের সমস্যা!এগুলো মানসিক সমস্যা।এসব একসময় আমারো ছিলো! সবসময় নিজেকে নিয়ে হীনস্মন্যতায় ভুগতাম!অনেকে বিভিন্ন পরামর্শ দিতে পারে।তবে আমার মতে প্রথমত নিজেকে পাল্টাতে চাইছেন এই ইচ্ছেটাই ইতিবাচক লক্ষণ।আত্মবিশ্বাস বাড়াতে হবে আর এজন্য নিজের জ্ঞানের পরিধি বাড়াতে হবে।বিভিন্ন বিষয়ে ভালো ভালো বই পড়তে থাকুন।ধীরে ধীরে জড়তা কেটে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy