আমি আমার বর্তমান জীবন নিয়ে চিন্তিত?
ছোট বেলায় অনেক চন্চল ছিলাম।পড়ালেখা, খেলাধুলা সবই ভালো পারতাম। স্বাস্থ্য ও চেহারা অনেক সুন্দর ছিল। বাবার চাকরি সুত্রে বিভিন্ন এলাকায় থেকেছি। ৯ম শ্রেণীতে আমি অন্য অারেকটি নতুন স্কুলে ভর্তি হয়। নতুন পরিবেশে আসি। এর আগ পর্যন্ত সব ঠিকঠাক ভাবে চলছিল। নতুন এলাকায় কোনো মাঠ ছিল না।চারদিকে ঘনবসতি। আমার জীবন থেকে খেলাধুলা বাদ হয়ে গেল। খেলার বদলে সারাদিন টিভি দেখতাম। স্কুলেও সেভাবে সহপাঠীদের সাথে মানিয়ে নিতে পারিনি। আমার নিঃসংগ জীবনের শুরু এখানেই। এখন আমি একটা বিষয়ে ডিপ্লোমা করছি। ৩য় বর্ষ চলছে। কিন্তু এখন আমি অলস হয়ে গেছি। কোনো কিছুই এখন ভাল লাগেনা। চার দেয়ালের ভিতর থাকতে থাকতে জীবনটা ভোঁতা হয়ে গেছে। সারাদিন শুধু ঘুমাই আর খাই আর মুভি দেখি। আমার সকল প্রতিভা নষ্ট হয়ে গেছে। এখন অনেক মোটা হয়ে গেছি। মাঝে মাঝে চিন্তা করি, আমিতো কোনো কাজ করতে পারিনা। আমি আমার ভবিষ্যৎ অন্ধকার দেখছি। মাঝে মাঝে সিদ্ধান্ত নেই, আমি স্বাভাবিক জীবনে ফিরে যাব। কিন্তু অলসতার কারনে পারিনা। ঘনিস্ট বন্ধু বান্ধব নেই বললেই চলে। এখন আমি সম্পুর্ণ একা। কোনো কাজই ভালো লাগেনা। আমি আমার জীবন নিয়ে সন্দিহান। এখন আমি কিভাবে সাভাবিক জীবনে ফিরতে পারি?
2902 views
2 Answers
আপনি আবার কোনো খোলা জায়গায় বসবাস শুরু করুন যেখানে খেলাধুলার ব্যবস্থা থাকবে। বন্ধু তৈরী করুন। তাদের সাথে সময় কাটান। আর যত সম্ভব কায়িক শ্রম করার চেষ্টা করুন। এতে অলসতা দূর হবে।
2902 views
Answered
আপনি মনের মধ্যে আত্নবিশ্বাস রাখুন,, মনের মধ্যে বিশ্বাস রেখে যে কোনো কাজ করবেন,, আস্হা হারাবেন না,, আর সারাদিন ঘুমিয়ে ও মুভি দেখে সময় না কাটিয়ে বাহিরের জগৎ কে দেখুন,, সবসময় কোনো কাজ করতে চেষ্টা করুন,, নতুন কিছু বন্ধু বানান এবং তাদের সাথে সময় কাটান,, কথায় বলে "বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল"
2902 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy