ছেলেদের মুখের যন্তের জন্য কি করতে হবে?

ছেলেদের মুখের যন্তের জন্য কি করতে হবে?
2819 views

2 Answers

ছেলেদের ত্বকের যত্নে ফেসিয়াল

তৈলাক্ত ত্বক –

ছেলেদের তৈলাক্ত ত্বক হলে ত্বকে ব্রণ হওয়ার আশঙ্কা বেশি থাকে। তবে নিয়মিত পরিষ্কার রাখলে এই ব্রণ জন্মাতে পারে না। তা ছাড়া রোদে পোড়ার সমস্যা হতে পারে। এতে করে বয়সের ছাপ পড়ে ত্বকে। তাই এই ধরনের ত্বক নিয়মিত পরিষ্কার রাখা এবং নিয়মিত ফেসওয়াশ করা।

শুষ্ক ত্বক-

এই ত্বকে ফেসওয়াশের পাশাপাশি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করা প্রয়োজন।

সাধারণ ত্বক–

এই ত্বক নিয়ে তেমন চিন্তার কিছু নেই। রোজকার একটু যত্নেই এই ত্বক ভালো থাকে।

নানারকম ফেসিয়াল–

সব ধরনের ত্বকেই বিভিন্ন ধরনের ফেসিয়াল করা যায়। তার মধ্যে গোল্ড, সিলভার, ডায়মন্ড, হারবাল, সানবার্ন ফেসিয়াল, ম্যাসাজ ফেসিয়াল ইত্যাদি খুবই কাজের। বয়স বা সমস্যাভেদে ফেসিয়াল করা উচিত।

ফেসিয়ালের উপকার–

ফেসিয়াল করতে প্রথমে ত্বক পরিস্কার করে মুছে নিয়ে তারপর ক্রিম ব্যবহার করা হয়। কয়েক ধাপে ক্রিম ব্যবহারের পরে ফেসিয়াল জেল ইত্যাদি ব্যবহার করা হয়। এরপর লোমকূপের ভেতরে থাকা ব্রণ, শাল, কালো ময়লা বা মরা চামড়া ইত্যাদি যত্ন করে তুলে নেওয়া হয়। এরপর নানা প্যাক লাগানো এবং আইস ম্যাসাজ ইত্যাদি করা হয়। ফেসিয়ালের ফলে ত্বক পরিষ্কার হয় ফলে রক্ত চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া সানবার্ন বা মেছতা পড়লে নিয়মিত ফেসিয়াল করে তা তুলে ফেলা সম্ভব।

ত্বক ভালো রাখতে মাসে একবার পরিপূর্ণভাবে ফেসওয়াশ করা উচিত।

ত্বক ভালো রাখতে খাদ্যাভ্যাসও জরুরি একটি বিষয়। প্রচুর পানি পান করা, দেশি ফল বা তার রস, ডাবের পানি ইত্যাদি খেলে ত্বকে সতেজতা ও উজ্জ্বলতা ফিরে আসে।

2819 views Answered

image ছেলেদের ত্বকের যত্ন নিন সারা বছর Nokkhotro Desk

 


বর্তমান যুগে শুধু মেয়েরাই নয়, ত্বকের যত্ন প্রয়োজন ছেলেদেরও। কারণ এই প্রতিযোগিতার যুগে ভাল লুকিং একটা বড় বিষয়। তাই ছেলেদের পিছিয়ে পড়লে চলবে না। অনেক সময়ই একজন ছেলের ভাল লুকিং এর অভাবে সেরা চাকরিটিও হাতছাড়া হয়ে যায়। সেজন্যে জেনে নেই ছেলেরা কিভাবে তাদের ভাল লুকিং ধরে রাখবে। 

ছেলেদের ত্বকটা বলতে গেলে একটু রুক্ষ হয়ে যায়। এজন্যে অনেক ছেলেই বাজারের অনেক ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে থাকেন। কিন্তু এসব না ব্যবহার করাই ভাল। বরং খুব সহজলভ্য কিছু সবজি এর সমাধান হতে পারে। এগুলো মুখ ও গলায় ১০ মিনিট ধরে ঘষতে হবে। সবজিগুলোর মধ্যে রয়েছে,


১। আলু, 

২। পাতি লেবুর রস, 

৩। কচি শসার রস 


এতে আপনি অভাবনীয় উপলার পাবেন। আপনার ত্বক থাকবে কোমল। 


এবার আসুন দেখি ফেস ওয়াশের বিকল্প কি হতে পারে।

১। পেঁপে, 

২। গাজর, 

৩। শসা, 

৪। কমলা, 

৫। আপেল 


উপরোক্ত ফলগুলোর পেস্ট করে স্ক্র্যাব করে নিতে পারেন। এই পেস্ট দিয়ে ফেসিয়াল করলে উপকার পাবেন। বাজারের যে কোন ফেস ওয়াশের চেয়ে বেশি উপকার দিবে বাসায় তৈরি করা এই পেস্ট। আপনার মুখের সকল ব্ল্যাক হেডসগুলো নিমেষেই পরিষ্কার হয়ে যাবে। মাসে অন্তত দুবার ফেসিয়াল করা উচিত। 


আবার অন্যভাবেও নিতে পারেন ত্বকের যত্ন। আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে তবে 


১। দুই চামচ কাঠবাদাম বাটা এবং 

২। মুগ ডালের গুড়ার সাথে ১ চা চামচ 


এগুলো গোলাপ জল দিয়ে গলা ও মুখে মাখুন। এরপর ২০ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে এমন পুরুষও আছেন যাদের ত্বক থাকে শুষ্ক। তাদের আরেকটু বাড়তি কাজ করতে হবে। 


১। দুই চামচ মুগ ডাল গুড়া, 

২। সমপরিমাণ ময়দা, 

৩। দুই চামচ আর্মন্ড ওয়েল, 

৪। দুই চামচ প্রিপারমিন্ট ওয়েল


এগুলোও গোলাপ জল মিশয়ে পেস্ট তৈরি করুন। আগের মতই ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। অনেক পুরুষের জন্যে এই দুই পদ্ধতিরই প্রয়োজন হতে পারে। কারণ শীতের সময়ে অনেক পুরুষের ত্বক শুষ্ক থাকলেও গরমের সময় তৈলাক্ত থাকে। তবে এই ব্যস্ত ঢাকা শহরে এই ঝামেলা পোহাতে না চাইলে জেন্টস পার্লারগুলোতে যেতে পারেন। এখন ঢাকা শহরে পুরুষদের জন্য তৈরি পার্লারগুলো অনেক উন্নত।

2819 views Answered

Related Questions

Next steps