পুরো ব্যাখ্যাটি পড়ুন। উত্তর দিলে খুবই খুশি হবো?
আমি একটা মেয়েকে ভালোবাসি। দুইজনই ১০ম শ্রেণীতে পড়ি, কিন্ত একি স্কুল না হলেও, দুইজনের স্কুল পাশাপাশি। ওর সাথে ফেসবুকেই পরিচয়। ভালোবাসে ফেলেছিলাম, কিন্তু জানাইনি কারণ হারানোর ভয় ছিলো। পরে জানতে পারলাম, ওকে ওদের ক্লাসে আরেকজন ভালোবাসে, ছেলেটা আবার ওর বেস্ট ফ্রেন্ড। মেয়েটা আমাকে বলেছে, সে ওই ছেলেকে ভালোবাসে না। পরে ছেলেটার সাথে গ্যাঞ্জাম হইছিলো, ওদের স্কুলের প্রায় ক্লাসের সবাই জানে ব্যাপারটা। ওকে আমি প্রপোজ করি ফেসবুকে। কিন্তু সে আমাকে ফিরিয়ে দেই। বলে তার মতো পাষাণ মেয়ে কারো ফিলিংস বুঝে না। সে মাঝে মাঝে বলতো আমি তাকে ভালোবাসি সে সেটা বিশ্বাস করেনা। অনেক বুঝিয়েছি লাভ হয়নি। ব্যাপারটা ইভেন তার বড় বোন, কাজিনদের কানেও গেছে। কিন্তু তারাও নিরব। তার এক ছেলে কাজিন, আমাকে ওর বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে চ্যাট করছিলো, কিন্তু পরে ধরা খেয়ে যায়। তখন সে আমাকে কথা দিছিলো, আমি যদি ভালো পজিশনে আসি, তবে আমি নাকি মেয়েটিকে পাবো। কিন্তু ভালো পজিশন কি তা আর জানা হয়নি। বলেও নি। মেয়েটার সাথে মাঝে মাঝে ঝগড়া হয়, তখন সে আমাকে ব্লক মেরে দিয়ে আইডি ডিএক্টিভ করে দেই। কিন্তু সপ্তাহ খানেক পর ঠিকই আন-ব্লক করে মেসেজ করে। এইরকম অনেকবার হয়ছে। মেয়েটা আমাকে রাগিয়ে দিয়ে মজা পাই, মাঝে মাঝে বেশি রাগ হলে, ও নিজেকে চ্যাঞ্জ করে ফেলে এবং মাফ চাই, বলে এই ভুল আর কখনো করবেনা। মেয়েটা অত্যন্ত চালাক এবং প্রখর বুদ্ধিমতি। আমার জন্মদিনের দিনও তার ব্লক লিস্টে ছিলাম.... কিন্তু রাতে সে ঠিকই আইডি একটিভ করে আমাকে উইশ করেছিলো, আবার ডিএক্টিভ করে দিয়েছে।।।। আমাকে মাঝে মাঝে ওর বেস্ট ফ্রেন্ডটার কথা বলে ঈর্ষা জাগিয়ে দেই। পরে বলে তোমাকে রাগাতে ভালো লাগে। রিয়েল লাইফে দেখা হইছিলো ২ বার তাও হঠাৎ... কিন্তু কথা হয়নি। প্রথম দেখার এক্সপ্রেশন টাও অদ্ভুত....। নিজের কপাল চাপড়িয়েছিলো....!
যাই হোক, মেয়েটা আমার কাছে অনেক বড় রহস্য। বুঝছিনা, তার মন আসলে কি চাই! আপনারা কেউ যদি আন্দাজ করে বলতে পারেন, তাহলে খুবই কৃতজ্ঞ হবো। সামনে প্রি-টেস্ট, ওর টেনশনে পড়া লেখা বলতে গেলে একদমই হচ্ছে না।
বিশেষ দ্রষ্টব্যঃ সে আমার অতীতকাল সম্পর্কে জানে। তাকে আমি বলেছিলাম অতীত এ একটা রিলেশন ছিলো, ধোকা খাইছি। আর সে এটাও জানে, আমি স্মোক করি, রাজনীতি করি। যদি বলি স্মোক করছি, তখন সে তেজ দেখিয়ে বলতো, খাও আরো বেশি বেশি করে খাও!
আমি এখন কি করবো? ওকে অনেক ভালোবাসি।
4 Answers
আপনার কথা থেকে যা বুঝলাম মেয়েটি অত্যন্ত দুষ্ট, চালাক, ও বদ মেজাজের এ ধরনের মেয়েদের সাথে কারো ভালোবাসা টিকেনা বা স্থায়িত্ব হয়না ভালোবাসার জন্য সরল নরম ও কোমল হৃদয় প্রয়োজন আপনি এই মেয়ে থেকে কেটে পড়ুন অন্যথায় আপনার দুর্গতি হতে পারে ।
দেখুন ভাই জীবনটা খুবই ছোট্ট, আর এই ছোট্ট জীবনে আমরা মনের অজান্তেই জড়িয়ে পড়ি নানারকম রিলেশান এ,আর এই ছোট্ট জীবনকে খুব বেশি তুচ্ছ ভেবে রিলেশান কেই বেশি প্রাধান্য দেই। যার ফলে হয় কি,জীবনের চলার মোড়গুলো বেশিই বাঁকা হয়ে যায়। মেয়েটি আমার দৃষ্টিতে অনেক ভালো,ও দুষ্ট তবে মনে হয় ভালোবাসার প্রতি ওর কোন ইন্টারেষ্ট নেই। তাই বলব মেয়েটিকে গার্লফ্রেন্ড এর দৃষ্টিতে না দেখে,একটা ভালো বন্ধু করে নিন তাকে,জীবন চলার পথে শক্তি পাবেন পাশে বন্ধুটি থাকলে। আর ভাই এখনি কেন ভালোবাসা, জীবন রহস্য তো মাত্র শুরু,জয় করতে শিখুন,বিজয় ধরা দিবে।
রিপোর্ট পড়ে যা জানতে পারলাম,মেয়েটা সুবিধার না|আর আপনারও বদঅভ্যাস আছে|ঐ মেয়েটাকে এড়িয়ে যান|
ভাই আমার মতে এই ধরনের মেয়ের সাথে রিলেশনে না যাওয়াই ভাল, কারন এদের সাথে বেশীর ভাগই সম্পর্ক টিকে না। আর এমনিতেও আপনি একবার ধোঁকা খেয়েছেন। তাই আবার কষ্ট না পাওয়াই ভাল। আর এই ধরনের মেয়ের সাথে আমিও পরিচিত, তাই বলব যে আর না এগিয়ে সম্পর্কটাকে বন্ধুত্ত্বে রুপ দিন, ভাল হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy