যৌন সমসস্যায় আছি হেল্প মি?
বয়স ২১ বছর। আগে হস্তমৈথুন করতাম।।কিন্তুু প্রায় ১ বছর যাবত বাদ।দিছি। খুব হঠাৎ এ করি বীর্যের অবস্থা দেখার জন্য। দেখলাম। বীর্যের রং পাতলা হলুদ। জেলীর মতো। আমি ডিপ্রেশন সমস্যায় ভুুগছি। যৌন উত্তেজনা অস্বাভাবিক মাত্রায় কমে গেছে! ৭/৮ মাস যাবৎ ডিপ্রেশনে ভুগছি। স্বপ্নদোষও হচ্ছে না হস্তমৈথুন করার ও ইচ্ছা হচ্ছে না! উত্তেজনা খুবই খুবই কমে গেছে। কিন্তু লিঙ্গ ঠিকই শক্ত হয়। অনেক্ষনই থাকে কিন্তু যৌনতার প্রতি একদমই আকর্ষন কমে গেছে। শরীর সারাদিনই ক্লান্ত ও ঘুম ঘুম ভাব থাকেই। ইচ্ছা করেও কোন কাজে মনোযোগ আনতে পারি না যৌনক্ষেত্রেও না। পর্ন হঠাতে দেখেছি।কিন্তু কখনো অল্প উত্তেজনা পাই আবার অনেক সময় পাই না। যৌনতা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। আমি যৌন চিন্তা খুব এড়িয়ে গেছিলাম আগে। যৌন উত্তেজনা আসলেও এড়িয়ে যেতাম। ঠিক তার ১.৫ মাস পর থেকে এ সমস্যাগুলো। প্লিজ হেল্পমি । ডিপ্রেশনের জন্য কি এমন? সমাধান প্রিজ।
2 Answers
হস্তমৈথুন একটা খারাপ কাজ এটি ইসলামে পুরাই নিষিদ্ধ আর মুলত এই বীর্য আপনার বউয়ের অধিকার ভালো হয়েছে যে আপনী এখন অভ্যস্ত নন কারন আপনার উত্তেজনা কমে গেছে এক সময় আমার ও এই রকম হয়েছিল নিজের Experience থেকে বলছি আমিও ডিপ্রেশনে ভুগতাম কিন্তু তারপর আমি নিয়মিত খাওয়া ঘুম কিছু ক্যালসিয়াম ভিটামিন নিলাম তারপর আস্তে আস্তে আগের অবস্হায় ফিরতে পেরেছি চিন্তামুক্ত থাকুন আল্লাহকে ডাকুন আর বিয়ে করে নিন
যত বেশি চিন্তিত হবেন, তত বেশি যৌন সমস্যা বাড়তে থাকবে, মনোবল হারাবেন না আত্মবিশ্বাসী থাকুন। কারন আপনার আগে তো সমস্যা ছিলনা! ১. পর্যাপ্ত ঘুম : বিষণ্ণতার প্রথম এবং প্রধান কারণ হল ঘুমের অভাব। আপনাকে পর্যাপ্ত ঘুমাতে হবে। ঘুমের ব্যঘাত শুধু আমাদের শারীরিক ভাবেই ক্ষতি করে না, এটা তৈরি করে মানসিক অবসাদ এবং বিষণ্ণতা। প্রতিদিন কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমালে বিষণ্ণতা দূর করা অনেকটা সহজ হয়ে যায়। ২. সঠিক খাদ্যভ্যাস : সঠিকভাবে খাদ্যগ্রহণ এই রোগ অনেকটা কমিয়ে দেয়। বিশেষজ্ঞরা বলেছেন, উপযুক্ত পরিমানে পুষ্টিকর খাবারের অভাবে বিষণ্ণতা দেখা দিতে পারে, আর তাই তারা ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেতে বলেন বেশি করে। ৩. হাসি : এটা আমার মতে বিষণ্ণতা দূর করার অন্যতম উপায়। হাসিখুশি থাকুন, যত কষ্টই হোক। মানুষের জীবনে কষ্ট থাকবেই, এমন কাউকে পাবেন না, যার জীবনে কষ্ট নেই। কাজেই হাসুন, বিষণ্ণতাকে দূর করুন। ৪. কৃতজ্ঞতা প্রকাশে দূর হয় বিষণ্ণতা : গবেষণায় দেখা গিয়েছে যে, কৃতজ্ঞতা প্রকাশে বিষণ্ণতা কমে। তাই কেউ আপনাকে সহযোগিতা করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। ৫. অগোছালো পরিবেশ পরিহার করুন: যারা অগোছালো, তাদের এই বিষণ্ণতা বেশি হয়, সেটা হতে পারে কর্মক্ষেত্রে, হতে পারে নিজের বাসায়। তাই সব কিছু সাজানো- গোছানো রাখতে চেষ্টা করুন। ৬. গভীরভাবে শ্বাস নিন : এটা অনেকাংশে বিষণ্ণতা দূর করতে সক্ষম। ধীরভাবে দীর্ঘশ্বাস নিন, সব চিন্তা ঝেড়ে ফেলুন। ৭. ধ্যান করুন : নিয়ম করে ধ্যান করলে বিষণ্ণতা কমে যায়। গবেষকরা বলেছেন যে, ধ্যান মস্তিস্কের কার্যক্ষমতা বাড়ায়, চিন্তা দূর করে। ৮. দীর্ঘমেয়াদী চিন্তা করুন : আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন, এবং সেটা দীর্ঘমেয়াদী হতে হবে। আজ থেকে ৫ বছর পড়ে নিজেকে কোথায় দেখতে চান, এবং সেই লক্ষ্য তে পৌঁছতে হলে কি করা উচিৎ, সেগুলা নিয়ে ভাবুন। পরিকল্পনামত এগুলে বিষণ্ণতা গ্রাস করবে না। ৯. খেলাধুলা করুন : কাজের ফাঁকে কিছু সময় বাচ্চাদের সাথে খেলতে পারেন, কিংবা আপনার পোষা প্রাণীর সাথে সময় কাটান, বিষণ্ণতা আপনার কাছে আসবেনা। ১০. ইতিবাচক চিন্তা করুন : সব সময় ইতিবাচক চিন্তা করবেন, কখনও নেতিবাচক কিছুকে কাছে আসতে দিবেন না। ১১. সামাজিক কর্মকাণ্ড বাড়ান : আমরা সামাজিক জীব, বেঁচে থাকতে হলে আমাদের সবার সাথে মিশতে হবে। যারা হাসিখুশি থাকেন, বন্ধুদের সাথে আড্ডা দেন, পরিবার নিয়ে ঘুরতে যান , তাদের বিষণ্ণতা কম হয়। তাহলে আর কোন বিষণ্ণতা নয়, শুরু হোক সুস্থ- স্বাভাবিক জীবন। (সংগৃহীত Proramorsho.com) যৌন দুর্বলতার ক্ষেত্রে নিয়মিত পুষ্টিকর খাবার খাবেন। যেমন প্রতিদিন দুধ, ডিম, মধু, খোরমা, বাদাম, কিসমিস ইত্যাদি। সকালে 1 টা ডিম, 2 চা চামচ মধু, 1 গ্লাস দুধ খেতে পারেন। রাতেও একই ভাবে খেতে পারেন। এছাড়াও প্রতিদিন কয়েক কোয়া কাঁচা রসুন খেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy