2 Answers

***শক্তি বাড়াতে খাওয়ার বিকল্প নাই****

***4 টি খাবার শরিরে শক্তি বৃদ্ধি করে***

1)গমের বনরুটি ও পনির

একটি মাঝারি গমের বনরুটিতে থাকে দুইশো ৭০ ক্যালরি ও ১.৭০ গ্রাম ফ্যাট। এর সঙ্গে খেতে পারেন এক চা চামচ লো-ফ্যাট ক্রিম চিজ। এতে যোগ হলো আর ৯৭ ক্যালোরি ও ৯.৯১ গ্রাম ফ্যাট। পুরো খাবারটিতে পাওয়া যাবে তিনশো ৬৭ ক্যালরি ও ১১.৬১ গ্রাম ফ্যাট।  

2)ফ্লেক্স, ফল ও টকদই

টকদই ও ফ্লেক্স অত্যন্ত জনপ্রিয় কম্বিনেশন। টকদইতে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন এ, রিবোফ্লাভিন, ফসফরাস ও পটাশিয়াম। বাড়তি পটাশিয়াম যোগ করতে কলা ব্যবহার করতে পারেন। সঙ্গে রাখেতে পারেন প্রিয় অন্যান্য ফলও। 

3)গমের রুটি ও হার্ড বয়েলড এগ

হার্ড বয়েল এগ বলতে ডিমের কুসুম শক্ত হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করুন। এতে রয়েছে আপনার শরীরের প্রয়োজনীয় প্রোটিন ও ফ্যাট। তবে এটি কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ উৎস না হওয়ায় যোগ করতে পারেন গমের রুটি। 

4)এগ স্ক্রাম্বল, ফল ও পিনাট বাটার

দুধ ও মাখন দিয়ে এগ স্ক্রাম্বল করে খাওয়া যেতে পারে। একশো গ্রাম এগ স্ক্রাম্বলে রয়েছে প্রায় দেড়শো ক্যালরি। আরও রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন বি-১২। সঙ্গে আপেল গোল গোল করে কেটে প্রতি স্লাইসে পিনাট বাটার দিয়ে খাওয়া যেতে পারে। যাতে পাওয়া যাবে ফ্যাট, ডায়েট্রি কার্বোহাইড্রেট ও প্রোটিন। 

2870 views

শক্তি বাড়াতে চাইলে নিম্নক্ত কাজগুলো

করুনঃ

→দৈনন্দিন খাবার একটু বেশি

পরিমানে খাওয়ার চেষ্টা করুন।

→পর্যাপ্ত আঁশযুক্ত ফলমুল এবং

সবুজ শাকসবজি খান।

→প্রচুর পানি পান করুন।

→নিয়মিত ব্যায়াম করুন।

→পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।

2870 views

Related Questions