ভালোবাসার মানুষটি গালি দিসি,সে খুব রাগ করেছে এখন কি করব?
3391 views

5 Answers

অনেক সময় দোষ না করলেও ‘সরি’ নিজেই বলুন৷ সরি বললেই যে আপনি ছোট হয়ে গেলেন তা কিন্তু নয়৷ দুপক্ষেই যদি দোষ থাকে, তবে কখনই একা ঝগড়া করা যাবে না৷ নিজে দোষ করলে তা স্বীকার করুন৷ যদি আপনি ছোটখাট কোন ভুল করে থাকেন তাহলেও ক্ষমা চেয়ে নিন৷ এমনটা করলে আপনার মনের মানুষের রাগ বেশি ক্ষণ স্থায়ী থাকবে না৷ - অল্প সময়ের মধ্যেই যদি মনের মানুষের রাগ ভাঙাতে চান তবে শক্ত করে জড়িয়ে ধরুন তাকে৷ এমনটা করলে মনের মানুষের রাগ নিমেষেই গলে জল হয়ে যাবে৷ শক্ত আলিঙ্গন সাধারণত ভালবাসার পরিমাণ প্রকাশ করে৷ আর মনের মানুষের অভিমানী মুহূর্তে আলিঙ্গন তাকে আপনার আরও কাছে আনতে বাধ্য করবে৷ - মনের মানুষ রাগ বা অভিমান করে থাকলে তাকে তার পছন্দের কোন জিনিস উপহার দিতে পারেনে। তবে উপহার যে দামি কিছু্ই হতে হবে, তার কোন মানে নেই৷ শাহবাগের মোড় থেকে তার প্রিয় ফুল বা চকোলেট উপহার দিতে পারেন৷ হয়ত প্রথমে তিনি একটু মুখ গোমরা করে থাকবেন কিন্তু রাগ গলতে বেশি সময় লাগবে না৷ - একটা গান মনে পড়ে গেল, ‘সখী যাতনা কাহারে কয়’ ভূল হোক শুদ্ধ হোক একটা গেয়ে দিলেন৷ তেমনই ভালবাসার মানুষের রাগ বা অভিমান ভাঙ্গানোর সবচেয়ে ভাল উপায় হল একটা কার্ডে সরি লিখে তাকে পাঠানো৷ আবার একটা কার্ডে ম্যাজিক্যাল তিনটি শব্দ লিখেও তাকে দিতে পারেন৷ এছাড়াও তার পছন্দের একটি কেক কিনে তার উপর সরি লিখেও তাকে দিতে পারেন৷নয়ত ফেসবুকে একটা পোস্ট দিতে পারেন। ধন্যবাদ

3391 views

তার রাগটা ভাঙ্গার চেষ্টা করুন|তাকে সরি বলুন|ক্ষমা চেয়ে নিন|

3391 views

এমন ব্যবহারে আপনি কতটা কষ্ট নিজে পেয়েছেন সেটা নিয়ে গান বা কবিতা লিখে ফেলেন। মেয়েরা কিন্তু তার ভালবাসার মানুষ তাকে নিয়ে কিছু লিখুক এটা খুব চায়।

3391 views

ভালোবাসার মাঝে রাগ অভিমান

না থাকলে ভালোবাসা মধুর হয়না।

সো আপনি তাকে বুঝিয়ে বলুন এবং

আন্তরিক ভাবে ক্ষমা চান।

3391 views

তার সাথে দেখা করে ক্ষমা চেয়ে নিন।দেখা করার সময় তার পছন্দের উপহার নিয়ে জান তাতে সেই খুশি হবে।তাকে তখন হাশান জোস কথা বলুন,দেখবেন আপনার প্রতি তার রাগ চলে যাবে।

3391 views

Related Questions