আমি কী কনোদিন আমার ভালোবাসার মানুষটিকে ভুলতে পারবো?
6 Answers
সত্যিকারের ভালবাসা কোন দিন ভূলা যায় না, আপনি যতই চেষ্টা করুন তা পারবেন না.... কোন না কোন ভাবে আপনার মনে সেই প্রিয় মানুষটির প্রতি ভাল লাগা জেগে উঠবেই..... ভালবাসার মানুষটিকে না পেলে জীবনে এর চেয়ে আর কষ্টের কি আছে, তাও পথ চলতে হবে বা হচ্ছে..... দোয়া করুন সেই মানুষটি যেন সুখে থাকে... আর নিজের জীবনেও সুখ আনার জন্য কাজ করে যান..
অবশ্যই পারবেন। আমি শুনেছি মানুষ যতবার রিয়েল প্রেমে পড়ে তাতবারই সেটা প্রথম ভালোবাসার মতই লাগে। যে চলে গেছে তাকে ছেড়ে দিন, কারন কোন একজন আপনার জন্য অপেক্ষা করে আছে যে আপনার জন্য সৃষ্টি হয়েছে আর সে এসে আপনার সব অতীতকে নিমিষেই মুছে দেবে।
সত্যিকার অর্থে ভালবাসলে ... হৃদয় দিয়ে যদি আপনি তাকে ভালোবাসেন... তাহলে তাকে ভুলে যাওয়া খুবই কষ্টের কথা !!! যা হোক ... তাকে ভুলে যাবার জন্য আপনাকে ... প্রথমে আপনাকে নিজেকে যে কোন কাজের মাঝে ডুবিয়ে রাখতে হবে।মেয়েটির দেয়া যদি কোন উপহার , আপনার কাছে থাকে তাহলে ওটা আগে নষ্ট করে ফেলুন... বন্ধুদের সাথে সময় দেন ... আর নামাজ পড়ুন ...দেখবেন সব আস্তে- আস্তে ঠিক যাবে ।
আসলে ভালোবাসা এক মনে হয়না দুটো মনের মিলনেই সত্যিকার এর প্রেম সৃষ্টি হয়, আর সত্যি কারের ভালোবাসা কখনোই ভোলা যায়না স্মৃতি হয়ে মনের কোনে জমা হয়ে থাকে হঠাৎ হঠাৎ নাড়া দিয়ে উঠে তখনই কষ্ট পেতে হয়,, ভালোবাসা শুধু পাওয়া নয় ত্যাগ ও করা আপনি আপনার ভালোবাসার মানুষ কে সুখী দেখতে বরং নিজেকে আড়াল করে নিন, এখন মেয়েটিকে ভুলে যেতে যা করবেন : মন ভাঙবেন না, ধৈর্য্য ধরুন নিজের কাজের প্রতি মনোসংযোগ দিন, বন্ধুদের সাথে আড্ডায়, হাসিখুশি তে মেতে থাকুন, একাকী অবস্থান করবেন না, নিজের শরীর এর প্রতি যত্ন নিন, ঠিকমতো খাওয়া দাওয়া করুণ, নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন কারো সাথে প্রেম এর বিশেষ মহুতের কথা শেয়ার করবেন না, আর আল্লাহর প্রতি ভরসা রাখুন।
ভাই কাউকে সত্যিকার অর্থে ভালবাসলে ... হৃদয় দিয়ে যদি আপনি তাকে ভালোবাসেন... তাহলে তাকে ভুলে যাওয়া খুবই কষ্টের কথা !!! যা হোক ... তাকে ভুলে যাবার জন্য আপনাকে ... মেয়েটির দেয়া যদি কোন উপহার , আপনার কাছে থাকে তাহলে ওটা আগে নষ্ট করে ফেলুন...নিজেক ব্যস্ত রাখুন,নিজের কাছের মানুষগুলোর সাথে সময় কাটান,বই পড়ুন,গান শুনুন,আড্ডা দিন,আর নিজেকে নিজের সাথে বোঝাপড়ার জন্য কিছুটা সময় দিন,দেখবেন সব ঠিক হয়ে যাবে,ভুলেও এই সময় টা একা একা থাকবেন না,আরো কষ্ট পাবেন,আশা করছি আপনি এই কষ্টের সময় টা কাটিয়ে উঠতে পারবেন,ভালো থাকুন,ধন্যবাদ,
কাঁচকে কাটতে যেমন আরেবটা কাঁচের দরকার হয়, তেমনি একটা ভালোবাসা ভুলতে আরেকটা ভালোবাসার দরকার পড়বেই, যে আপনাকে ভালোবাসেই না, তাকে কেন আপনি ভালোবাসতে যাবেন, তাকেই ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে, নিজেকে আবার একটা চান্স দেন ভাই, দেখেন আপনার জন্য অন্য কেউ ওয়েট করে আছে, হয়তো আপনার চারপাশে কোথাও আছে, খুঁজে নিন তাকে। ভালো থেকেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy