লেবুর রস সম্পর্কে?
2 Answers
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই লেবুর রস খাওয়াটা স্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ। এক গ্লাস কুসুম গরম পানিতে পুরো একটি লেবুর রস ভালভাবে মিশিয়ে খেয়ে নিন। চাইলে এর সাথে সামান্য লবন মিশিয়ে নিতে পারেন। নিয়মিত এই পানীয় পান করলে আপনি হয়ে উঠবেন সুস্বাস্থ্যের অধিকারী।
স্বাস্থ্য এবং ফিট থাকার অনেক ধরণের
কথিত ধারনার মতই, প্রতিদিন সকালে
লেবুর রস সহযোগে এক গ্লাস উষ্ণ পানি
পানের যাদুকরি বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা
সত্যের বীজ লুকায়িত আছে, কিন্তু এ ধরণের
প্রথা সম্পর্কে আসলে একেবারেই অতিকথন
করা হয়। আসুন দেখা যাক এধরণের কথিত
উপকৃত হওয়ার ধারনার বিষয়টি নিয়ে যা
দাবি করা হয় তার প্রধান তিনটি কারণ কি
এবং তার সংশ্লিষ্ট কোন প্রমাণ আছে
কিনা।
১. লেবু হজম শক্তির উন্নয়ন করে। আসলে
কিছু ক্ষেত্রে এ ফলটি আপনার
পাকস্থলিতে একটি বিরূপ প্রতিক্রিয়ার
সৃষ্টি করে। লেবুতে থাকা সাইট্রিক
এসিডের উপস্থিতির কারণে পাকস্থলিতে
ব্যাথা এবং কামড়ানি হতে পারে। সুতরাং
লেবুর রসের সরবত পান করা হজমের উপকার
করে এ ধারণা কোথা থেকে এসেছে? প্রায়
তিন দশক পূর্বে শুরু হওয়া এক গবেষণায়
দেখা গেছে যে সাইট্রিক এসিড
অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের (বেশীর
ভাগ অ্যান্টসিডের সক্রিয় উপাদান) শোষণ
বাড়িয়ে দিতে পারে। এটা শোনা যায় যে
লেবুর রসের অম্লীয় বৈশিষ্ট্য আপনার
পাকস্থলীতে সর্বোচ্চ অম্লীয় পরিবেশ
বজায় রাখতে সাহায্য করে, কিন্তু এটি
সম্পূর্ণ ধারণা ভিত্তিক এবং, পূর্বে যেরূপ
উল্লেখিত হয়েছে, কোন বিশেষ ব্যাক্তির
ক্ষেত্রে এর বিপরীত প্রতিক্রিয়াও হতে
পারে।
২. লেবুর রস দেহে খনিজের শোষণ বাড়িয়ে
দেয়। এটা দেখা গেছে লেবুর রসে থাকা
ভিটামিন সি খনিজের শোষণ বাড়িয়ে
দেয়। কিন্তু এমন ফল পেতে আপনার গরম
লেবুর সরবতের প্রয়োজন নেই। ফলের মধ্যে
সর্বব্যাপী বিরাজমান একটি ভিটামিন হল
ভিটামিন সি। আমরা অনেক সময়েই মনে
করি সাইট্রাস জাতীয় ফল বুঝিবা
ভিটামিন সি এর প্রধান এমনকি একমাত্র
উৎস, কিন্তু হলুদ-নয় এমন কমলা জাতীয় ফল
এবং শাকসবজি যেমন বেল পিপার (bell
pepper), কেল (kale), স্ট্রবেরি, ব্রোকলি,
এবং পালং শাক (spinach) এসবগুলির মধ্যেই
প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। যতদিন
আপনি সকালের খাবারের সাথে ফল এবং
সবজি খাবেন, এটা আশা করতে পারেন
ততদিন ঐ বেলার খাবারে খনিজের শোষণ
কাংখিত পরিমাণে বেড়ে যাবে।
৩. লেবু খাবার দূষণ মুক্ত করে। স্বাস্থ্য
রক্ষায় এমন একটা কথা অতি প্রচলিত আছে
যে লেবু এবং লেবুর রস আপনার শরীরকে
দূষণ মুক্ত করতে সাহায্য করে। আমরা এটা
সুপারিশ করব আপনি এমন খাবার বা সম্পুরক
খাবার যা দূষণ মুক্ত রাখতে পারে দাবি
করা হয় তার প্রতি অতি সন্দেহ প্রবণ হবেন।
এ সম্বন্ধে সাধারণ একটা কথাই বলার আছে
এবং তা হল এর প্রায় সব দাবিই নিরর্থক।
মানব দেহ খুব বেশী জটিল রকমের, এর কি
দূষণ মুক্ত হচ্ছে? কি ধরণের দূষিত পদার্থ
দূরীভূত হয়? সেগুলি কোথায় যায়?
লেবু সম্পর্কে বলতে গেলে, এর মধ্যে ডি-
লিমনিন (d-limonene) নামে একটি
এন্টিঅক্সিডেন্ট আছে, যা কমলার মধ্যেও
পাওয়া যায় এবং লেবু এবং কমলার খোসার
মধ্যে উচ্চ মাত্রায় ঘনীভূত অবস্থায় থাকে।
এটা দেখা গেছে যে ডি-লিমনিন লিভারের
এনজাইমকে সক্রিয় করে, যে বিষয়টি দূষণ
মুক্তকরনের প্রক্রিয়ার ১ম এবং ২য় ধাপের
অংশ। এটি লিভারে জমা হওয়া কোষের
জন্য বিষাক্ত যৌগ সমূহকে প্রক্রিয়াজাত
করে এবং সেগুলিকে ক্ষতিকর-নয় বা কম
ক্ষতিকর রূপে রুপান্তরিত করে দেয়।
এধরণের “বিষাক্ত দ্রব্যসমূহ” র সীমা হতে
পারে ক্যাফিন থেকে আইবুপ্রফেন পর্যন্ত।
লেবুর রসে কি এ প্রক্রিয়া বাড়ানোর মত
প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণে ডি-লিমনিন
থাকে? সম্ভবত না। এক লিটার সাইট্রাস
জুসে (যা তৈরিতে খোসা ব্যবহৃত হয়নি)
গড়ে ১০০ মিলিগ্রাম ডি-লিমনিন থাকে।
গবেষকরা এটা নির্ধারণ করেছেন যে ডি-
লিমনিন এর কার্যকরী মাত্রা হচ্ছে ৫০০
মিলিগ্রাম। ডি-লিমনিন একটি আকর্ষণীয়
যৌগ যা gastro-esophageal reflux disease
(GERD) রোগ নিরাময়েও কার্যকরী হয়ে
থাকে, তবে এর সাথে সম্পুরক উপাদানেরও
প্রয়োজন হয়।
আপনি যেমনটি দেখেন, একটি সাইট্রাস
জাতীয় ফল হিসেবে লেবুতে পর্যাপ্ত
পরিমাণে স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয়
বৈশিষ্ট্য আছে, কিন্তু এক গ্লাস গরম
পানিতে একটি লেবুর রসের সরবত সম্ভবত
আপনার সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট নয়।
Sourse: Healthprior21