2 Answers
দিনের বেলায় ঘুম আসার কারন হতে পারে রাতে সঠিক পরিমানে না ঘুমানো।রাতে কমপক্ষে ৬ ঘন্টা ঘুম নিশ্চিত করুন।তাহলে আর দিনে ঘুম আসবে না।
রাতে ভালো ঘুমানোর পরও যদি একই সমস্যা হয় তবে যখন ঘুম পায় তখন নিজেকে ব্যস্ত রাখুন।কয়েকদিন কষ্ট হতে পারে।তারপর অভ্যাসে পরিণত হলে ঠিক হয়ে যাবে।
দিনে ঘুম ভাব দুরর করার উপায় পানি পান করুন : পানি ঘুম ঘুম ভাব দূর করার সব চাইতে ভালো ঔষধ। পানি পান করলে আমাদের দেহের কোষগুলো নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে। এক গ্লাস পানি পান করে নিন। দেখবেন ঝিম ঝিম ঘুম ধরা ভাব কেটে গিয়েছে। এরই সাথে পানি পান করলে মস্তিষ্ক নতুন করে কাজ করার জন্য তৈরি হয়ে যায়। এক কাপ চা/কফি : চা/কফি ঝিম ভাব দূর করার জন্য সব চাইতে কার্যকর একটি পানীয়। দুপুরের খাবারের শেষে এক কাপ চা/কফি খেলে এক নিমেষে দূর হবে ঝিম ধরা ভাব। চা/কফির ক্যাফেইন আমাদের মস্তিষ্ককে সজাগ রাখতে বেশ কার্যকর। ব্যস, এক কাপ চা/কফি আর আপনি সম্পূর্ণ সজাগ। হাঁটাহাঁটি করুন : বসে থাকলে কিংবা চেয়ারে একটু গা এলিয়ে পড়ে থাকলে ঘুম ঘুম ভাব আরো জাঁকিয়ে বসে। তাই উঠে পাঁচ মিনিটের জন্য হলেও হাঁটুন। এতে শরীরের আলস্য কেটে যাবে। আর ঘুম ঘুম ভাবও দূর হবে। চোখে মুখে পানি দিন : চোখে পানির ঝাপটা দিন। চোখে মুখে ঠাণ্ডা পানির একটু ঝাপটা দিলে আমাদের মাথা ঝিম ধরা এবং শরীরে অলসভাব একেবারে দূর হয়ে যায়। কথা বলুন : আপনি যদি ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ কাজে মনোযোগ দেয়ার চেষ্টা করতে থাকেন তাহলে কখনোই এই ঝিম ধরা ভাবটি যাবে না। কারণ এতে করে আপনার আলস্য কাটানোর কোন কাজই হচ্ছে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy