আমরা কেন ভাত খাই?

ইচ্ছে করলে তো অন্য কিছু খেয়ে বেচে থাকতে পারি কিন্তু আমরা কেন ভাত খাই?
2965 views

4 Answers

বাঙালীর ইতিহাস ও সংস্কৃতির সাথে ভাত ওতপ্রোতভঅবে জড়িয়ে আছে। এছাড়া ভাত গ্রহণের ফলে আমরা স্বল্পমূল্যে অধিক শর্করা/শ্বেতসার পেয়ে থাকি।

ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। সরকারি তথ্য অনুযায়ী এদেশের মানুষ প্রতিদিন গড়ে ৪শ’ ৬০ গ্রাম চালের ভাত খান। আমাদের কাজ করার জন্য প্রয়োজন শক্তি, শক্তির মূল উৎস হল শ্বেতসার। শ্বেতসারের গুণগত মানের কথা আমরা কখনো ভাবিনি। শুধু ভাবছি আমিষ নিয়েই, আর হতাশ হচ্ছি আমিষের অভাব তো পূরণ করতে পারছি না, জানিও না বুঝিও না আমিষ কি ও কত প্রকার, কি কাজে লাগে। আমার বয়স ও পেশারভিত্তিতে কতটুকু আমিষ দরকার তাতো পরের কথা। পূর্ণ বয়স্ক একজন সুস্থ স্বাভাবিক মানুষের শরীরের প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক ৮ গ্রাম আমিষের প্রয়োজন। আর এ হিসাব অনুযায়ী আমরা যারা ভাত খাই, তারা গড়ে আমাদের জন্য অনুমোদিত খাদ্য তালিকা বা আরডিএ’র শতকরা ৬০ ভাগেরও বেশি আমিষ পাই ভাত থেকেই। গমে আমিষের পরিমাণ বেশি থাকলেও বাস্তবতা ভিন্ন অর্থাৎ আমাদের আমিষের আরডিএ’র পরিমাণ চালের তুলনায় গম থেকে অনেক কমই পাই।-কৃষিবিদ ডক্টর মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক (গণযোগাযোগ), কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা।

2965 views Answered

শর্করার অভাব মিটাতে ভাত খাই। ভাতের বদলে অন্য কিছু খাওয়া যায় কিন্তু আমরা তাতে অভ্যস্ত নই। ভাতই প্রধান খাদ্য

2965 views Answered

ছোটবেলাই মনে করতাম ৩ বেলা ভাত মানুষের প্রধান খাদ্য! খুব ভোরে ফজরের নামাজ পড়ার জন্য উঠে যেতে হত, নামাজ পড়ে আরবি শিক্ষার জন্য হুজুরের কাছে যেতাম। তারপর বাসায় এসে আম্মুর হাতের নাস্তা সেরে পড়ার টেবিলে চলে যেতাম। ঠিক ৯ টাই পড়া শেষ করে পান্তা ভাত খেয়ে দিতাম দৌড় স্কুলে। স্কুল ছুটি শেষে গোসল করে খেতাম দুপুরের দুপুরের ভাত, একই নিয়ম রাতেও ..

বড় হতে হতে বুঝতে পারলাম পান্তা ভাত এতো জরুরি না মানুষের জন্য। পান্তা ভাত বাঙালী এখন জাদুঘরে তুলে রাখছে। শুধু পহেলাবৈশাখ আসলেই জাদুঘর থেকে বের করে হয়। তবে দুপুরে ভাত আর রাতে ভাত চাই চাই। বাহিরে যত খাবারই খাই না কেন বাসায় এসে সময় মত ভাত খাওয়া লাগতোই।

আরও বড় হয়ে বুঝতে পারলাম বাঙালি শুধু ভাতের জন্য পাগল না, পান, বিড়ি, সিগারেট, জর্দা ইত্যাদি বাঙালিদের প্রিয় খাদ্যের তালিকায় পরে। 

২০০৮ সালে আলু বেশি হওয়ায় ততকালীন খাদ্য মন্ত্রী বলেছিলেন ভাত না খেয়ে তোমরা আলু খাও...

ওনার কথাটা তখন বাঙালিদের কাছে হাস্যকর মনে হয়েছিল। ভাত না খেয়ে আলু খাবে এটা কিভাবে সম্ভব? 

সময়ের সাথে সাথে ঠিক আজ উপলব্ধি করতে পারলাম শুধু ভাত মানুষের প্রধান খাদ্য হতে পারে না। 

পৃথিবীর প্রায়ই দেশের মানুষ ভাত না খেয়ে জীবনযাপন করছে। 

আমি ৩ দিন ধরেই ভাত খাই না ব্যস্ততার কারনে। বারগার, ফ্রাইড চিকেন, জুস, এইসব খেয়েই দিন চলছে। দেখা যাক আর কতদিন চলতে পারি প্রিয় খাদ্য ভাত ছাড়া।

2965 views Answered

ভাতে শর্করার পরিমান সব চাইতে বেশি|আমাদের ফল বা বিভিন্ন খাদ্য খেয়েও বেঁচে থাকতে পারি কিন্তু জন্ম থেকেই ভাত খাই তাই আমাদের ভাতের গুরুত্ব অপরীসিম|ধন্যবাদ

2965 views Answered

Related Questions

Next steps