উচ্চতা অনুযায়ী ওজন কত হতে হবে?
3 Answers
৫ '৬" উচ্চতা বিশিষ্ট একজন পুরুষের স্বাভাবিক ওজন ৫৬ থেকে ৭০ এর মধ্যে থাকতে হবে।সেই অনুযায়ী আপনার ওজন আরো বাড়ানো প্রয়োজন।
সূত্রঃ স্বাস্থ্য তথ্য।
ওজন ঠিক আছে কিনা জানতে বিএমআই নির্ণয় করতে হয়।
বি.এম.আই পরিমাপের সূত্র হলোঃ
বি.এম.আই= ওজন (কেজি)/উচ্চতা (মিটার)২।
আর এই বি.এম.আই অনুযায়ী আপনি সহজেই নির্ণয় করতে পারেন আপনার স্বাস্থ্যগত অবস্থাঃ
বিএমআই শ্রেনী
< ১৮.৫০ ওজনহীনতা
১৮.৫০ - ২৪.৯ স্বাভাবিক
২৫.০০ - ২৯.৯ ওজনাধিক্য
৩০.০০ - ৩৪.৯ গ্রেড-১ স্থুলতা
৩৫.০০ - ৩৯.৯ গ্রেড-২ স্থুলতা
> ৪০.০০ গ্রেড-৩ স্থুলতা/ রোগ গ্রস্থ চূড়ান্ত পর্যায়ের স্থুলতা।
এশিয়দের জন্য ২৩.০০ - ২৯.৯ পর্যন্ত BMI কে Over weight বা ওজনাধিক্য এবং ৩০ এর বেশী BMI কে Obesity বা স্থুলতা হিসেবে গণ্য করা হয়।
65 থেকে 69 কেজি হলে ভাল, 60 কেজি উপর থাকাটাও স্বাভাবিক।ওজন বাড়ানোর। কোন ঔষধ খেয়ে মোটা না হয়ে আপনি পুষ্টিকর খাবার, ও উচ্চ মানের ক্যালরি যুক্ত খাবার, পর্যাপ্ত পরিমাণ ঘুম ও প্রচুর পানি পান করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy