2 Answers
ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম, পবিত্র কুরআন ও হাদীসে এ বিষয়ে রয়েছে বিষদ বর্ণনা। সাধারণত বিয়েকে ইসলাম উৎসাহিত করে তথাপি অবস্থা ও পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে এটি কোন কোন ব্যক্তির জন্য ফরজ হয়, কারও জন্য মুস্তাহাব, কারও জন্য শুধুই হালাল এমনকি কারও কারও জন্য হারামও হয়ে থাকে। এই নীতি মুসলমান নারী ও পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। নবী হজরত মুহাম্মদ (তাঁর উপর শান্তি বর্ষিত হোক) বিয়েকে তাঁর সুন্নত বলে উল্লেখ করেছেন। যোগ্য ও সামর্থবানের জন্য বিয়ে যেমন সওয়াবের কাজ, তেমনি অযোগ্য-অসামর্থ ব্যক্তির জন্য বিয়ের অনুমোদন ইসলামে নেই। সুস্থ্য-সুন্দর সমাজ গঠনে সঠিক বিয়ের প্রয়োজন আছে আর এর গুরুত্বও অপরিসীম। - মহান আল্লাহ আমাদেরকে হেদায়েতসহ নেক কামিয়াবী দান করুন, আমীন|
2931 views
Answered
1)যদি কোন পুরুষ বিবাহ করলে তার স্ত্রীর ভরণ-পোষন সহ যাবতীয় সকল চাহিদা পুরণ করতে সক্ষম হয়, এবং সে যদি বিবাহ না করে তাহলে সে অপকর্মে লিপ্ত হবে এটা যদি নিশ্চিত হয় তাহলে তার জন্য বিবাহ করা ফরজ
2)আর যদি কোন পুরুষ বিবাহ করলে তার স্ত্রীর ভরণ-পোষন সহ যাবতীয় সকল চাহিদা পুরণ করতে সক্ষম হয়, এবং সে যদি বিবাহ না করে তাহলে সে অপকর্মে লিপ্ত হবেনা বলে নিশ্চিত হয় তাহলে তার জন্য বিবাহ করা সুন্নত
3)আমাদের হানাফী মাজহাবে নফল বিবাহ নেই ধরলে সব বিবাহই নফল তবে নফল বিবাহ শাফেয়ী মাজহাবে আছে।
সংগৃহীতঃ বিষ্ময়
2931 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy