3 Answers

যারা সাহীবে নেসাবের মালিক জাকাত তাদের উপরই ফরজ। অর্থাৎ সাড়ে সাত ভড়ি সর্ণ বা সাড়ে বাহান্ন তোলা রুপা বা তার সমপরিমাণ টাকা যদি কারো কাছে এক বছর স্থায়ী হয় তা হলে তার উপর যাকাত ফরজ।

3329 views Answered

যারা মালিকে নিছাব বা ছাহিবে নিছাব, তাদের উপর যাকাত ফরয। আর মালিকে নিছাব বা ছাহিবে নিছাব বলতে বুঝায়, যে মুসলমান স্বাধীন, বালেগ বা বালেগার নিকট ‘হাওয়ায়েজে আছলিয়াহ (নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র, মাল-সামানা) বাদ দিয়ে কর্জ ব্যতীত নিজ মালিকানাধীনে সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য পূর্ণ এক বছর থাকে, তাহলে তার উপর যাকাত ফরয। অর্থাৎ নিম্ন বর্ণিত দশ প্রকার গুণ সম্পন্ন লোকের উপর যাকাত ফরয-


(১) মুসলমান হওয়া। (২) বালেগ হওয়া। (৩) জ্ঞানবান হওয়া। (৪) স্বাধীন হওয়া। (৫) নিছাব পরিমাণ মালের মালিক হওয়া (৬) পূর্ণ নিছাবের একক মালিকানা থাকা। (৭) নিছাব করজমুক্ত হওয়া (৮) নিছাব পরিমাণ মাল হাওয়ায়িজে আছলিয়ার অতিরিক্ত হওয়া। (৯) মাল বর্ধনশীল হওয়া। (১০) নিছাবের মালের বৎসর শেষ হওয়া ।

(দলীলসমূহ : আলমগীরী, আইনুল হেদায়া, বাহরুর রায়েক, ফতওয়ায়ে আমিনীয়া।


3329 views Answered

স্বর্ণ : সাড়ে সাত তোলা বা ভড়ি রূপা: সাড়ে বায়ান্ন ভড়ি বা উক্ত স্বর্ন বা রূপার দামের সমান টাকা এক বছর সময় পর্যন্ত কারো থাকলে বা পশুর ক্ষেত্রে, উটের ক্ষেত্রেঃ সর্ব নিম্ন ৫টি গরুর ক্ষেত্রেঃ সর্ব নিম্ন ৩০ টি ছাগল বা ভেড়া বা দুম্বার ক্ষেত্রেঃ সর্ব নিম্ন ৪০ টি এই পরিমাণ পশু ১ বছর সময় পযন্ত থাকলে এদের যাকাত দিতে হবে।

3329 views Answered

Related Questions

Next steps