IQ মনে করুন আপনার ৩ জন জেলে বন্ধু আবুল, কাবুল এবং মকবুল মাছ ধরতে গেছে। অল্প...?
মনে করুন আপনার ৩ জন জেলে বন্ধু আবুল, কাবুল এবং মকবুল মাছ ধরতে গেছে। অল্প সংখ্যক মাছ ধরার পর তারা ক্লান্ত হয়ে গেল এবং তারা ঘুমিয়ে পড়ল। ১ ঘণ্টা পর আবুল ঘুম থেকে উঠে পড়ল। সে দেখল কাবুল এবং মকবুল ঘুমাচ্ছে। আবুল ভাবল ,আমার বাকি বন্ধুরা ঘুমাক আমি আমার মাছ নিয়া চলে যাই। আবুল সব মাছ সমান ৩ ভাগ করে দেখল, ২ টা মাছ বেশী। সে ওই ২ টা মাছ ফেলে দিল। তারপর ২ ঘণ্টা পর কাবুলের ঘুম ভাঙল। সে ভাবল আবুল মনে হয় ঘুরতে গেছে, আর মকবুল তো ঘুমাচ্ছে। আমি আমার মাছ নিয়া চলে যাই। then কাবুল সব মাছ সমান ৩ ভাগ করে দেখল, ২ টা মাছ বেশী। সে ওই ২ টা মাছ ফেলে দিল। এর পর উঠল মকবুল। সে ভাবল বাকি ২ জন ঘুরতে গেছে। আমি আমার মাছ নিয়া চলে যাই। মকবুল সব মাছ সমান ৩ ভাগ করে দেখল, ২ টা মাছ বেশী। সে ওই ২ টা মাছ ফেলে দিল। । , এইবার বলেন, ওই ৩ বন্ধু সর্বনিম্ন কতটা মাছ ধরেছিল????? এবং ক কয়টা মাছ নিয়া বাড়ী গেছিল? সর্বনিম্ন সংখ্যা বলতে হবে।
3545 views
1 Answers
সর্বনিম্ন ২৩ টা মাছ ছিল। প্রথমজন তিন ভাগ করলে তার ভাগে ৭ টা মাছ থাকবে, আর বাকি দুইটা ফেলে দেবে। তাহলে পরেরজন এসে দেখবে ১৪ টা মাছ, সে তার ভাগের ৪ টা নেবে আর দুইটা ফেলে দেবে। পরের জন দেখবে ৮ টা মাছ, সেও তার ভাগের ২ টা নেবে, ৪ টা রেখে দেবে বাকি দুইজনের জন্য, আর ২ টা ফেলে দেবে।
3545 views
Answered