marchendizing cerear সম্পর্কে?
1 Answers
গার্মেন্টস ফ্যাক্টরি বা তৈরি পোশাক শিল্পে কর্মসংস্থানের কথা চিন্তা করলে সাথে সাথে স্মরণ করতে হয় মার্চেন্ডাইজারের কথা। কারণ এই শিল্পের সাথে মাচেন্ডাইজারের সম্পর্ক ওতপ্রোতভাবে জরিত। বর্তমানে আমাদের দেশে প্রায় ৪ হাজার ৫০০টি গার্মেন্টস রয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ বেড়েই চলছে। কিন্তু সে অনুযায়ী দক্ষ জনশক্তি পাচ্ছে না। মালিক পক্ষ। তাই বর্তমানে প্রচুর মাচেন্ডাইজার প্রয়োজন। মাচেন্ডাইজিং একটি চ্যালেজিং পেশা। এই চ্যালেঞ্জ গ্রহণ করে মার্চেন্ডাইজার হয়ে আপনিও উজ্জল ভবিষ্যৎ গড়তে পারেন। পেশা হিসেবে মার্চেন্ডাইজিং : পেশা হিসেবে মার্চেন্ডাইজিং-এর ভবিষ্যৎ উজ্জল। মাচেন্ডাইজিং যথেষ্ট সম্মানজনক ও আকষর্ণীয় পেশা। তবে এটি একটি চ্যালেজিং পেশা হিসেবেই পরিচিত। এ ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের চাহিদা বেশি। নতুন যারা এ পেশায় আসতে চান তাদেরকে অত্যান্ত পরিশ্রম করার মন-মানষিকতা থাকতে হবে। চাকরির প্রথম দিকে যে যত বেশি সময় দিতে পারবে তার ক্যারিয়ার তবে বেশি দ্রুত উন্নতি ঘটবে। বর্তমানে চাকরির বাজার ও পেশার মান বিবেচনা করে বিবিএ। এমবিএ ডিগ্রীধারীরাও এই পেশায় ক্যারিয়ার গড়তে আগ্রহী হয়ে উঠছে।