আমাকে নোয়াখালী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানাবেন?
1 Answers
নোয়াখালীর ইসলামিয়া আলিয়া মাদ্রাসায় বহিস্কৃত অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হককে পূণর্বহাল ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসহাক মজুমদার ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জহিরুল হককে বহিস্কারের দাবিতে আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। এসময় তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসহাক মজুমদার ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জহিরুল হককে মাদ্রাসার একটি কক্ষে ৩ঘন্টা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে অবরুদ্ধ দুই শিক্ষককে দুপুর দেড়টায় উদ্ধার করে। মাদ্রাসার কামিল ১ম বর্ষের ছাত্র নেছার উদ্দিন, বদরুল আলম, জহুরুল হক জানান, বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ইসহাক মজুমদার ও বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জহিরুল হকের ইন্ধনে মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওহিদুল হককে ২ লাখ ৪৭ হাজার টাকার আত্মসাতের অভিযোগে বহিস্কার করা হয়, কিন্তু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমান পাওয়া যায়নি। পরিকল্পিতভাবে তাকে বহিস্কার করা হয়েছে। এসময় কয়েক শ’ শিক্ষার্থী হাফেজ মাওলানা ওহিদুল হককে প্রিন্সিপাল হিসেবে পূণর্বহালের দাবি জানান। অন্যদিকে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মো. হানিফ জানান, শত বছরের পুরোনো এ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আজ কিছু কুচক্রীর কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে ঐতিহ্য হারাচ্ছে। মাদ্রাসার বহিস্কৃত অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হককে বহিস্কারের পর লক্ষ্মীপুর জেলার টুমচর মাদ্রাসার অধ্যক্ষ হারুন আল মাদানীকে আহবায়ক করে ৫ সদস্যের অডিট কমিটি করা হয়। অডিট কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর থেকে পরিকল্পিতভাবে ছাত্রদের দিয়ে বারবার বিভন্ন ঘটনা ঘটিয়ে শিক্ষার পরিবেশ বিঘিœত করার অপচেষ্টা করছে। এখন আমার একার পক্ষেতো বিষয়টি নিস্পতি করা সম্ভব নয়। কমিটির সবার সিদ্ধানেÍর বিষয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসহাক মজুমদার বলেন, পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। সে অনুযায়ী আমি দায়িত্ব পালন করছি। কাউকে বহিস্কার করা না করা কমিটির সিদ্ধান্তের বিষয় কিন্তু ছাত্ররা আমাকে অবরুদ্ধ রাখার বিষয়টি আমার বোধগম্য নয়। সুধারাম থানার শহর উপ পরিদর্শক (টিএসআই) রফিকুল ইসলাম জানান, দুপুরের পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মাদ্রাসা পরিচালনা পর্ষদ বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy