2 Answers

বিত্র কোরআন হচ্ছে মুসলমানদের জীবনচলার সংবিধান। এর ওপরই ইসলামের ভিত্তি। কোরআনের আদেশ-নিষেধ মেনেই একজন মুমিনকে প্রতিটি মুহূর্ত কাটাতে হয়। কোরআন নিছক একটি গ্রন্থ নয়, এর মধ্যে নিহিত আছে বিশাল জ্ঞানভাণ্ডার, অগণিত নীতিমালা ও জীবন চলার অফুরন্ত পাথেয়। যেহেতু এই কোরআন আরবি ভাষায় তাই বাংলা ভাষাভাষীদের জন্য তার মর্মার্থ বোঝা জরুরি। এমনিতে কোরআন তেলাওয়াত করলে সওয়াব অবশ্যই হবে, কিন্তু তা বুঝে পড়লে সওয়াব আরও বেশি হবে। নামাজ পড়ার সময় আমরা দাঁড়িয়ে ইমামের তেলাওয়াত শুনি। যারা অর্থ জানি না তারা আল্লাহর মধুর এই বাণীকে পুরোপুরি হৃদয়াঙ্গম করতে পারি না। সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন তবুও তাদের মজা শেষ হতো না। এর অন্যতম কারণ হলো তারা কোরআন বুঝতেন। সাহাবায়ে কেরামের মতো নামাজে সেই মজা পেতে হলে আমাদেরও অবশ্যই কোরআন বোঝার চেষ্টা করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বারবার বলেছেন, ‘আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য। অতএব, কোনো চিন্তাশীল আছে কি?’ জ্ঞানী ও বুদ্ধিমানদের কোরআনের ওপর ভাবনা-চিন্তা করার কথা বলা হয়েছে। যেহেতু কোরআন ভিন্ন ভাষায় অবতীর্ণ এ জন্য আমাদের সমাজে বেশিরভাগ মানুষই কোরআনের মর্মার্থ বোঝেন না। ফলে অগাধ জ্ঞানের ভাণ্ডার এই কোরআনের অনেক কিছু আমাদের কাছে অজানা থেকে যাচ্ছে। যারা বুঝে কোরআন পড়েন আর যারা না বুঝে পড়েন নিশ্চয় উভয়ের মনোযোগ সমান হয় না। ওলামায়ে কেরাম যারা কোরআনের মর্মার্থ জানেন তারা তেলাওয়াতে বিশেষ মজা আস্বাদন করেন। কোরআন বোঝার জন্য আরবি ভাষা ও ব্যাকরণ সম্পর্কে ধারণা লাভ করতে হবে। নিছক বাংলা অর্থ দেখে পড়লে কোরআনের অনেক মর্মার্থ বুঝে আসবে না। যারা কোরআনের মর্মার্থ জানেন তাদের উচিত অন্যদেরও তা শেখানোর ব্যবস্থা করা। তবে অর্থ না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব হবে না এই ধারণা পোষণ করা ঠিক নয়। কোরআন তেলাওয়াত স্বতন্ত্র ইবাদত। এর জন্য সওয়াব অবশ্যই পাওয়া যাবে। আর অর্থ বোঝার জন্য আলাদা সওয়াব সংগৃহীতঃ ভোরের কাগজ।

4112 views

হাদিসে আছে কুরআনেরর একটি হরফ পড়লে ১০ নেকি।।এটা আরবীতেই পড়তে হবে।। তবে কুরআন পড়ার মুল উদ্দেশ্য মানুষ যাতে সহয করে জীবন চালাতে পারে, জীবনের সমস্যা সলব করতে পারে ইত্যাদি।। আমরা কুরআন পড়ি কিন্তু তার মতো কাজ করি না।। তাই অর্থও জানা প্রয়জন।।তবে যে ব্যক্তি আরবীতে পারে না, তার আরবী জানার চেস্ট করা ফরজ।।তাও যদি সে না পারে তাহলে বাংলায়ই পড়বে, তাতে আল্লাহ নিশ্চই সওয়াব দিতে পারে।।।

4112 views

Related Questions

একটু তাড়াতাড়ি অনুমোদন দেন। খুব টেনশনে আছি। আসসালামুয়ালাইকুম, আমি পলিটেকনিক এ সবগুলাতেই ওয়েটিং এ চিলাম। পরে আবার ৬টা টেকনিকাল কলেজে এডিশনাল চয়েজ দিছি ।আজকে তার রেসাল্ট দিছে। কিন্ত আমি রেসাল্ট দেখে কিছু বুজতে পারতেছি না। কারন রেসাল্ট উপরে লেখা "আপনি ওয়েটিং এ আছেন " আমার আগের কলেজ সহ মোট ১৬টা কলেজ আসছে আর ওখানে ১০টাতে ওয়েটিং এর নাম্বার দেখা আর শেষের ৬ টাতে কোন নাম্বার দেখায় না। কিন্তুু উপরে লেখা আমি ওয়েটিং আচি। তাহলে আমার প্রশ্ন আমি যদি ওয়েটিং এ থাকি তাহলে আমার শেষের ৬টার ওয়েটিং এর নাম্বার নাই কেনো নিচে আমার ট্রাক নাম্বার দিলাম একটু দেখে বলেন আমি চান্স পাইছি কিনা?
3 Answers 2932 Views