2 Answers
লেবুতে ভিটামিন সি থাকে। লেবুর আরো উপকারিতা::: লেবুর রস দেহে খনিজের শোষণ বাড়িয়ে দেয়। এটা দেখা গেছে লেবুর রসে থাকা ভিটামিন সি খনিজের শোষণ বাড়িয়ে দেয়। কিন্তু এমন ফল পেতে আপনার গরম লেবুর সরবতের প্রয়োজন নেই। ফলের মধ্যে সর্বব্যাপী বিরাজমান একটি ভিটামিন হল ভিটামিন সি। আমরা অনেক সময়েই মনে করি সাইট্রাস জাতীয় ফল বুঝিবা ভিটামিন সি এর প্রধান এমনকি একমাত্র উৎস, কিন্তু হলুদ-নয় এমন কমলা জাতীয় ফল এবং শাকসবজি যেমন বেল পিপার (bell pepper), কেল (kale), স্ট্রবেরি, ব্রোকলি, এবং পালং শাক (spinach) এসবগুলির মধ্যেই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। যতদিন আপনি সকালের খাবারের সাথে ফল এবং সবজি খাবেন, এটা আশা করতে পারেন ততদিন ঐ বেলার খাবারে খনিজের শোষণ কাংখিত পরিমাণে বেড়ে যাবে। ৩. লেবু খাবার দূষণ মুক্ত করে। স্বাস্থ্য রক্ষায় এমন একটা কথা অতি প্রচলিত আছে যে লেবু এবং লেবুর রস আপনার শরীরকে দূষণ মুক্ত করতে সাহায্য করে। আমরা এটা সুপারিশ করব আপনি এমন খাবার বা সম্পুরক খাবার যা দূষণ মুক্ত রাখতে পারে দাবি করা হয় তার প্রতি অতি সন্দেহ প্রবণ হবেন। এ সম্বন্ধে সাধারণ একটা কথাই বলার আছে এবং তা হল এর প্রায় সব দাবিই নিরর্থক। মানব দেহ খুব বেশী জটিল রকমের, এর কি দূষণ মুক্ত হচ্ছে? কি ধরণের দূষিত পদার্থ দূরীভূত হয়? সেগুলি কোথায় যায়? লেবু সম্পর্কে বলতে গেলে, এর মধ্যে ডি- লিমনিন (d-limonene) নামে একটি এন্টিঅক্সিডেন্ট আছে, যা কমলার মধ্যেও পাওয়া যায় এবং লেবু এবং কমলার খোসার মধ্যে উচ্চ মাত্রায় ঘনীভূত অবস্থায় থাকে। এটা দেখা গেছে যে ডি-লিমনিন লিভারের এনজাইমকে সক্রিয় করে, যে বিষয়টি দূষণ মুক্তকরনের প্রক্রিয়ার ১ম এবং ২য় ধাপের অংশ। এটি লিভারে জমা হওয়া কোষের জন্য বিষাক্ত যৌগ সমূহকে প্রক্রিয়াজাত করে এবং সেগুলিকে ক্ষতিকর-নয় বা কম ক্ষতিকর রূপে রুপান্তরিত করে দেয়। এধরণের “বিষাক্ত দ্রব্যসমূহ” র সীমা হতে পারে ক্যাফিন থেকে আইবুপ্রফেন পর্যন্ত। লেবুর রসে কি এ প্রক্রিয়া বাড়ানোর মত প্রয়োজনীয় যথেষ্ট পরিমাণে ডি-লিমনিন থাকে? সম্ভবত না। এক লিটার সাইট্রাস জুসে (যা তৈরিতে খোসা ব্যবহৃত হয়নি) গড়ে ১০০ মিলিগ্রাম ডি-লিমনিন থাকে। গবেষকরা এটা নির্ধারণ করেছেন যে ডি- লিমনিন এর কার্যকরী মাত্রা হচ্ছে ৫০০ মিলিগ্রাম। ডি- লিমনিন একটি আকর্ষণীয় যৌগ যা gastro-esophageal reflux disease (GERD) রোগ নিরাময়েও কার্যকরী হয়ে থাকে, তবে এর সাথে সম্পুরক উপাদানেরও প্রয়োজন হয়। আপনি যেমনটি দেখেন, একটি সাইট্রাস জাতীয় ফল হিসেবে লেবুতে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য আছে, কিন্তু এক গ্লাস গরম পানিতে একটি লেবুর রসের সরবত সম্ভবত আপনার সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট নয়। পিনাটে পাবেন ব্রেন বুস্টিং ভিটামিন ই৷ ক্রিমি ব্রেজিল নাট সেলেনিয়াম মিনারেলস-এ ভরপুর৷ এটি প্রস্টেট ক্যানসার রোধে সাহায্যকারী৷ এই বিশেষ ধরনের বাদামে বিটা সিটোটেরল স্টেরয়েড মেলে৷ যা প্রস্টেট এনলার্জমেন্ট কমায়৷ এক আউন্স ক্রিমি ব্রেজিল নাটে আছে ২০০ ক্যালোরি, ২১ গ্রাম ফ্যাট ও ৩ গ্রাম প্রোটিন৷ এই পরিমাণ বাদাম একজন পুরুষের দেহ সুগঠিত করার পক্ষে আদর্শ৷
চিনা বাদামে বিদ্যমান ভিটামিনঃ
চিনা বাদামে অনেক প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম ও ভিটামিন-এ, বি, সি ইত্যাদি রয়েছে।
লেবুতে বিদ্যমান ভিটামিনঃ
লেবুতে ভিটামিন- সি ছাড়াও রয়েছে ফ্ল্যাভনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy