2 Answers
সরিষার তেলে প্রচুর পরিমাণে সেলেনিয়াম, জিঙ্ক এবং বেটা ক্যারোটিন থাকে। আর থাকে ভিটামিন এ, ডি, ই এবং কে। অন্যদিকে সরিষার তেল ক্যালসিয়াম, আয়রণ, ম্যাগনেসিয়াম এবং ফ্যাটি এ্যাসিড সমৃদ্ধ।
সরিষার মধ্যে প্রচুর পরিমান ভিটামিন ও খনিজ লবণ রয়েছে। সরিষা শক্তি বধর্ক খাদ্য। প্রতি ১০০ গ্রাম সরিষা বীজে ৫০৮ ক্যালারি শক্তি রয়েছে। এ ছাড়া ও সরিষার মধ্যে আছে পুষ্টিমান সমুদ্ধ আঁশ ও আমিষ। সরিষার মধ্যে আছে নিয়াসিন (ভিটামিন বি-৩ ) যা রক্তে কোলেষ্ট্রোল কমিয়ে রাখতে সহায়তা করে। সরিষার মধ্যে ভিটামিন বি- কমপ্লেক্স যেমন ভিটামিন বি-৬, থায়ামিন, ফোলেট, প্যানটোথেনিক এসিড, রিবোফ্লাভিন ও নিয়াসিন রয়েছে যা শরীরের স্নায়ুতন্ত্র সতেজ রাখতে সহায়তা করে। সরিষার মধ্যে বিদ্যামান ভিটামিন -ই চামড়ার উজ্জল্য বৃদ্ধি করে এবং তারুন্য ধরে রাখে। সরিষার মধ্যে কপার ও আয়রন আছে যা রক্তে হেমেগ্লোবিন উৎপাদনে সহায়তা করে।