চুরি করে সেটি আবার সেভাবে কাওকে না বলে ফেরত দিলে তা আর চুরি থাকে?
3 Answers
আল্লাপাক অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন। আপনি যেহেতু চুরি করেছেন ছোট বেলায়, আর ফেরত দিবেন এখন!!! তাই আপনাকে অবশ্যই জানিয়ে দিতে হবে। আপনি বরং সুন্দর করে হাসি মুখে আপনার বাবা কে বলবেন, আব্বু তোমাকে আমি একটা জিনিষ দেবো যেটা তুমি অনেক দিন আগে খুইয়েছো। এটা বলে সুন্দর করে হাসি মুখে আপনার বাবা কে দিয়ে আসল কথাটা বলে দিবেন। এতে আপনার বাবারও মন থেকে দোয়া পাবেন।
দেখুন ছোট বেলায় আপনি ভুল বশত আপনার বাবার পকেট থেকে কিছু টাকা চুরি করেন এটা সাধারণত চুরি না কারন আপনি তখন কিছুই বুঝতেন না চুরি করা কি ভাল নাকি মন্দ।যদি জানতেন তাহলে অবশ্যই এমনটা করতেন না।আল্লাহর নিকট আপনি ক্ষমা চান যে, হে আল্লাহ আমি ছোট বেলায় ভুল বশত আমার বাবার থেকে কিছু টাকা চুরি করেছিলাম আমাকে মাফ করে দাও।অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন।
মহান আল্লাহ্ রাব্বুল আলামিন অধিক পরিমাণে তওবা কারীদের পছন্দ করেন। আপনি মহান আল্লাহ্ পাক এর ক্ষমা প্রার্থনা করুন। কারণ আমাদের সকল হিসাব মহান আল্লাহ্ রাব্বুল আলামিন এর কাছেই দিতে হবে। আর আমাদের সন্তানদের মনের চেয়ে আমাদের পিতা মাতার মন অনেক বড়। আপনি টাকাগুলো ফেরত দেয়ার চাইতে বরং আপনার বাবার নিকট ছোটবেলায় সজ্ঞানে বা অজ্ঞানে করা ভুলটি স্বীকার করুন আর পারলে উনাকে এমন কিছু উপহার দিন যা তিনি কল্পনায় আনতে পারেন না যে উপহার টা আপনারই দেয়া। দেখবেন আপনার বাবা আপনাকে কিছু তো বলবে না বরং বুকে টেনে নিবে। বাবা মা - রা এইরকমই হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy