দৈনিক ৪ ঘন্টা ঘুমালে কি কোনো সমস্যা হবে?
আমি একজন ছাত্র। দৈনিক ৪ ঘন্টা ঘুমালে কি কোনো সমস্যা হবে? সর্বনিম্ন কতটুকু ঘুমানো উচিত যাতে করে শরীর ও মন দুটোই ভালো থাকবে??
6017 views
1 Answers
আপনার বয়স সম্ভবত ১৮'র নিচে। যদিও ঘুম বিষয়টা স্বাস্থ্য ও অভ্যাস দ্বারাও প্রভাবিত হয় তবুও আদর্শ স্কেল অনুযায়ী আপনার ৭ ঘন্টা ঘুম প্রয়োজন, কমপক্ষে ৬ ঘন্টা ঘুম সুস্থ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। দৈনিক ৪ ঘন্টা ঘুমানোর অভ্যাস মোটেও ভালো নয়। আসলে কম ঘুমিয়ে পড়ে কেউ ভালো ছাত্র হয়না, এক্সামের দিনগুলো ছাড়া আপনি যদি ১১:৩০ এ ঘুমিয়ে সকাল ৫:৩০ এ উঠার অভ্যাস করেন তাহলে আশা করি ৪ ঘন্টা ঘুমিয়ে যতটা উপকৃত হন তার চেয়ে অনেক বেশি উপকৃত হবেন পাশাপাশি শরীর ও মন দুটোই সুস্থ এবং ফ্রেশ থাকবে।
6017 views
Answered