4 Answers

না, কোনো ক্ষতি হবে না। বরং ভালো হবে।

মুখের দাগ দূর করতে আমরা ব্যবহার করবো লেবু। একটু লক্ষ্য করলেই দেখবেন যে সকল অ্যান্টি স্পট ফেয়ারনেস ক্রিম লেবুর কথা বলে। কারণ একটাই, লেবু প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। তবে লেবু এই রূপচর্চাটি কেবল রাতের বেলায় করতে হবে এই কারণে যে সূর্যের আলো আপনার ত্বকে রিঅ্যাকশন করতে পারে। রাতের বেলায় রূপচর্চাটি করলে সূর্যের আলো বা গরমে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং ত্বক সম্পূর্ণ ৮-১০ ঘণ্টা পাচ্ছে দাগ দূর করার জন্য।

12635 views Answered

না, রাতে মুখে লেবু মেখে ঘুমালে কোন ক্ষতি হবে না। বরং এতে আপনার মুখের তৈলাক্ত ভাব দূর হবে। ঘুমাতে যাওয়ার আগে তুলার সাহায্যে মুখে লাগান এবং সকালে ধুয়ে ফেলুন। যদি স্বাভাবিক বা তৈলাক্ত ত্বক হয়, তাহলে তাজা পাকা লেবুর রস (যে লেবু পেকে হলদে হয়ে গেছে, অর্থাৎ লেমন) সরাসরি মুখের কালো দাগে লাগিয়ে নিন। লেবুর রসের সাথে সামান্য মধুও মিশিয়ে নিতে পারেন। তারপর শুকাতে দিন। এবং লেবুর রস মুখে নিয়েই ঘুমিয়ে যান। স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে কোন সমস্যা হবে না। সকালে ঠাণ্ডা পানি দিয়ে মুখ মুছে নিন। -আর যদি শুষ্ক বা সেনসিটিভ ত্বক হয়, তাহলে পাকা লেবুর রসের সাথে মুলতানি মাটি ও মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ ধোয়া মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের কালো দাগ মিলিয়ে যাবে।

12635 views Answered

ভাই যে কোন কিছু অতিরিক্ত ব্যবহারের ক্ষতিও আছে। লেবুতে প্রাকৃতিক ব্লিচ থাকে এটা সত্য যা ত্বকের উজ্জলতা বাড়ায়। এটি দিলে যাদের চুলকাই তাদের দেওয়া বন্ধ করতে হবে,আর ঘুমানোর মধ্যে যদি চুলকায় তাহলে কিন্তু আপনি টের পাবেন না যার ফলে ক্ষতি হতে পারেন কিন্তু এই মিশ্রনটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রাখতে হয় স্বাভাবিক ভাবে। সুতরাং সারারাত দিয়ে রাখা থেকে বিরত থাকুন।

12635 views Answered

যদি আপনার মুখে মধুর অ্যালার্জি না থাকে তাহলে আপনি লাগাতে পারেন, এতে মুখের দাগ দূর হবে, আর মধুর সঙ্গে যদি লাগান তাহলে মিশ্রনটি আপনার মুখ আরও ফর্সা করবে।

12635 views Answered

Related Questions

Next steps