1 Answers
#9 দেশজুড়ে বেশ আলোচনায় আছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। অন্য সময়ে রাজনীতি নিয়ে আলোচনায় আসলেও এবার আলোচানায় আসলেন বেশ কয়েকটি ছবি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকদিন ধরে কিছু ছবি নিয়ে আলোচনা চলছে।
ছবিগুলো শেয়ার করে অনেকে দাবি করছেন এরশাদ আবার বিয়ে করেছেন। ওই নারীর সঙ্গে এরশাদের অন্তত আটটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে মোনাজাত ছাড়াও খাবার টেবিলে, বাসার সিঁড়িতে, গণমাধ্যমের সামনেও এরশাদের পাশে দেখা যায় ওই নারীকে।ছবিগুলোতে দেখা যায়, একজন নারীর পাশে বসে মোনাজাত করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
জাপার প্রেসিডিয়াম সদস্য এবং এরশাদের গণমাধ্যম ও রাজনৈতিক সচিব সুনীল শুভ রায় এরশাদ বিয়ে করেছেন বলে যে দাবি করা হচ্ছে, তা অসত্য বলে মন্তব্য করেছেন । তিনি বলেন, ‘প্রথম কথা, এ ধরনের ছবি নিয়ে মন্তব্য করার রুচি নেই। এটি মিলাদের ছবি। এ রকম অনেক ছবি রয়েছে।’
সুনীল শুভ রায় বলেন, ‘ফেসবুকে এ রকম বহু বিষয়ে আলোচনা হয়। কে, কারা, কীভাবে মন্তব্য করবে সেটা তাদের ব্যাপার।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy