চোখের নিচের কালো দাগ অনেক?
5 Answers
চোখের নিচে কালো দাগ দূর করতে যা যা করবেন : - পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে। - ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে। - পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত। - চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন। - মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে। - প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান। - ধূমপান থেকে বিরত থাকুন। - দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন। - রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন। - ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালি দূর করতে পারেন। - পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন। - ব্যবহৃত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন। - পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন। -আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন। - টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী। - নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন। চোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
চোখের নিচে কালো দাগ দূর করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতেই হবে, ১। পরিমিত ঘুমানো ২। রাত না জাগা ঘুমের বিঘ্ন না ঘটানো ৩। বেশী করে পুষ্টিকর খাবার গ্রহণ এবং পযার্প্ত পরিমাণে পানি পান করা, ৪। দুশ্চিন্তা আর মানসিক চাপ বাদ দিন ৫। ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা কালো দাগ তুলতে খুব ভল কাজ করে এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। ৬। পুদিনা পাতার রস চোখর কালা দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান ৭। বেটনোভেট এন ক্রীম টি বা ফেয়ার এন্ড হ্যান্ডসাম ক্রীম টি চোখের নিচের কালো দাগ দূর করার জন্য লাগাতে পারেন এতে কালো দাগ দূর হয়ে উজ্জ্বলতা বাড়বে।
গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর দাগ গুলিও অদৃশ্য হয়ে যাবে।
খোসাসহ আলু বেঁটে চোখের নিচে লাগাতে হবে। তিন চার দিন এই পেস্টটি ব্যবহার করুন। চোখের নিচে কালো দাগ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তবে সাবধান রান্না ঘরের শিলপাটা দিয়ে বাটতে হলে দেখে নিন আগে মরিচ বাটা হয়েছে কি না! হাতের তর্জনি আঙ্গুলে দু’ফোটা মুধু নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা চোখের উপরের চামরার রোদে পোড়া ভাব দূর করতে সাহায্য করে। শশা এবং আলু স্লাইস করে কেটে নিন। প্রথমে চোখ বন্ধ করে উপরে দুই টুকরো শশা লাগান। এভাবে ২০ মিনিট রাখুন। এবার একইভাবে আলুর স্লাইস চোখের উপর লাগান। অথবা শশা এবং আলু ব্লেন্ড করে নিন। দু’টুকরো তুলা নিন। এবার ব্লেন্ড করা রস তুলাতে নিয়ে চোখে লাগাতে পারেন। এভাবে ১৫ – ২০ মিনিট রাখুন। সপ্তহে অন্তত তিনদিন এটা করুন। আপনি নিজেই এর কারিশমা বুঝতে পারবেন। পুদিনা পাতার রস চোখের নিচে কালো দাগ দূর করতে সাহায্য করে। পুদিনা পাতার রস তুলাতে করে চোখের যে অংশে কালো দাগ আছে সেখানে লাগান। সাবধান থাকবেন যেন কোনভাবেই এই রস চোখের ভেতরে প্রবেশ না করে। গোলাপজল ব্যবহার করতে পারেন। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে তুলার মধ্যে দু ফোটা গোলাপজল নিয়ে চোখের চার পাশে লাগান। এভাবে ১৫ মিনিট ম্যাসেজ করেন। দেখবেন চোখে কমলতা ফিরে আসবে আর ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। এক টুকরো বরফ নিয়ে চোখের চারপাশে ধীরে ধীরে লাগান। চোখের কালো ভাব দূর করতে বরফ আসাধারণ কাজ করে। বাসায় অবসর সময়ে কচি শশা পেস্ট করে চোখের নিচে দিয়ে মাত্র ১০ মিনিট চিৎ হয়ে শুয়ে থাকুন। কমলার রসের সাথে দুই-এক ফোঁটা গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে লাগান। এটা কালো দাগ দূর করার পাশাপাশি চোখকে আরো উজ্জ্বল করে তোলে। ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে চারপাশে বাদামের তেল দিয়ে ম্যাসেজ করুন। এটা চোখের নিচে কালো দাগ তুলতে খুব ভল কাজ করে। এছাড়া চোখের চামরা কুচকানোও দূর করে। টি ব্যাগ ব্যবহারের পর ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হলে বের করে চোখ বন্ধ করে ১০ মিনিটের জন্য রেখে দিন। প্রতিদিন ব্যবহারে আপনার চোখের নিচের কালো দাগ দূর হবে। দিনে দুবার করে টম্যাটো আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলের উপর লাগান।খুব তাড়াতাড়ি ফল পাবেন। ৫টি আমন্ড বাদাম অল্প একটু দুধ দিয়ে বাটুন।তারপর ক্ষতিগ্র্স্ত-তে ১৫ মিনিট লাগিয়ে রাখুন।এক সপ্তাহ রোজ লাগালেই ফল দেখতে পাবেন। আনারসের রস আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটি পেস্ট বানান,১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy